,

গোপন বিয়ে করলেন আলিয়া-রণবীর!

news-image

বিনোদন ডেস্ক : ইউরোপের দেশ সুইজারল্যান্ডে বেড়াতে গেছেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। তাদের যাওয়ার কথা ছিল ইতালিতেও। এমন খবরই ছড়িয়ে পড়ে মিডিয়া জুড়ে। আর এই খবর থেকে ডালপালা গজিয়েছে আরেকটি গুঞ্জনের। সেটি হলো, বিরাট কোহলি-আনুশকা শর্মা এবং দীপিকা পাড়ুকোন-রণবীর সিংয়ের মতো আলিয়া-রণবীরও নাকি ইতালির লেক কোমোতে গোপনে বিয়ে করতে চলেছেন।

কিন্তু এসব কোনো গুঞ্জনই সত্যি নয়, নিছক গুজব। সুইজারল্যান্ড নয়, সম্প্রতি জার্মানি থেকে দেশে ফিরে সেটাই প্রমাণ করেছেন হালের জনপ্রিয় এ জুটি। একসঙ্গেই তারা ফিরেছেন অ্যাডলফ হিটলারের দেশ থেকে। চিত্রসাংবাদিকদের দেখে অস্বস্তিতে পড়েননি দুই তারকা। বরং হাসিমুখে পোজ দেন। তাছাড়া তারা জার্মানিতে গিয়েছিলেন তাদের আসন্ন ছবি ‘ব্রহ্মাস্ত্র’-এর শুটিংয়ে।

সম্প্রতি ইস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে এ কথা জানান ছবির পরিচালন অয়ন মুখার্জী। তার শেয়ার করা ভিডিওতে দেখা যায়, জার্মানিতে নায়ক রণবীরের সঙ্গে দেশটির মুভমেন্ট ও কালচার এক্সপার্ট গ্রুপ ইডো পোর্টালের এক সদস্যের শিবা সেশনের প্রস্তুতি চলছে। সেই প্রস্তুতির দৃশ্য আবার মোবাইলে ভিডিও করছেন রণবীরের সহ-অভিনেত্রী ও প্রেমিকা আলিয়া ভাট।

এদিকে লেক কোমাতে রণবীরের সঙ্গে গোপন বিয়ের খবর যে নিছক গুজব, সেটা জানিয়েছেন আলিয়ার মা সোনি রাজদানিও। তিনি জানিয়েছেন, বর্তমানে তিনটি ছবির কাজ নিয়ে ভীষণ ব্যস্ত আলিয়া। এছাড়া রণবীরের হাতেও রয়েছে একাধিক ছবির কাজ। তাই এই মুহূর্তে বিয়ের প্রশ্নই আসে না। আলিয়া বর্তমানে তার কাজ নিয়েই ব্যস্ত থাকতে চান বলে জানান তার মা।

কিছুদিন আগে অবশ্য রণবীরের বাবা অভিনেতা ঋষি কাপুর জানিয়েছিলেন, তিনি আমেরিকা থেকে দেশে ফিরে আলিয়ার সঙ্গে ছেলের বিয়ের দিন ঠিক করবেন। কয়েক মাস ধরে মার্কিন মুলুকে ক্যানসারের চিকিৎসা করাচ্ছেন ঋষি। দু-এক মাসের মধ্যে তার দেশে ফেরার কথা। এসে নাকি চার হাত এক করবেন আলিয়া ও রণবীরের। তবে শেষ পর্যন্ত কী হবে তা সময়ই বলে দেবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর