,

এবার ঈদ যাত্রায় ট্রেনের টিকিট কেনায় মিলবে স্বস্তি

news-image

নিউজ ডেস্ক : আর সারা রাত জেগে কমলাপুর রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে ঈদে ট্রেনের টিকিট কিনতে হবে না। এবার প্রথমবারের মতো কমলাপুর রেলওয়ে স্টেশনের বাইরেও রাজধানীর কয়কটি স্থানে টিকিট বিক্রি করা হবে। ফলে ট্রেনের বিশেষ টিকিট কিনতে মিলবে স্বস্তি।

সাধারণ মানুষের ভোগান্তি কমিয়ে আনতে আগামী ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ঢাকার ৬টি স্থানে ট্রেনের টিকিট বিক্রি করার পরিকল্পনা করছে বাংলাদেশ রেলওয়ে। এছাড়া অ্যাপসের মাধ্যমেও ঈদের বিশেষ টিকিট কেনা যাবে। তাতে টিকিট কিনতে যাত্রীদের দুর্ভোগ অনেকটাই কাটবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ঈদুল ফিতরে রেলওয়ের প্রস্তুতি নিয়ে গত ৮ মে রেল ভবনে রেলপথমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় আগামী ২২ মে থেকে ঈদুল ফিতরের বিশেষ টিকিট বিক্রির সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

তবে রেলওয়ের কর্মকর্তারা কবে নাগাদ টিকিট বিক্রি শুরু হবে, এ বিষয়ে স্পষ্ট কিছু বলছেন না। তারা বলছেন, ঈদের সপ্তাহ বা দশ দিন আগে টিকিট বিক্রি শুরু হবে।

এবারের ঈদের টিকিট কমলাপুর রেলওয়ে স্টেশন ছাড়াও বিমানবন্দর রেলওয়ে স্টেশন, ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে পাওয়া যাবে। এছাড়া মিরপুর স্টেডিয়াম সংলগ্ন এলাকা, পুরান ঢাকার নগরকান্দা ও ফুলবাড়িয়ায় বুথ স্থাপন করে ঈদের বিশেষ টিকিট বিক্রি করবে রেলওয়ে।

রেল সচিব মোফাজ্জেল হোসেন বলেন, গত ৮ মে আমরা রেলপথ মন্ত্রীর সাথে সভা করেছি। যাত্রীদের যাতে কষ্ট না হয়, এ বিষয়ে মন্ত্রী খুবই আন্তরিক। এজন্য এবার প্রথমবারের মতো কমলাপুরের বাইরেও কয়েকটি জায়গায় টিকিট বিক্রি করা হবে।

তিনি বলেন, আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। ঈদের সপ্তাহ বা দশ দিন আগে বিশেষ টিকিট বিক্রি করা হবে। বাংলানিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর