,

দুই দিনের মধ্যে মিলবে স্বস্তি বৃষ্টি

news-image

নিজস্ব প্রতিবেদক : নোয়াখালী ও দিনাজপুর অঞ্চলসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে। আগামী দুই দিনের মধ্যে বৃষ্টিপাত হতে পারে এবং তাপমাত্রা কিছুটা কমতে পারে। পরবর্তী আরও তিনদিন এই অবস্থা থাকতে পারে।

শুক্রবার (১০ মে) রাতে আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস জাগো নিউজকে বলেন, ‘আগামী দুই দিনের মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা কমার কথা বলা হয়েছে। এটা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।’

শুক্রবার সন্ধ্যা ৬টায় পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর বলেছে, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে

অধিদফতরের পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস বলা হয়েছে, এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা হ্রাস পেতে পারে।

সেই সঙ্গে আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অবস্থার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। অর্থাৎ দুই দিন পর তাপমাত্রা কমলে সেই অবস্থা পরবর্তী আরও তিনদিন অব্যাহত থাকতে পারে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আরও জানানো হয়, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আজকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে, ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়, ২৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

শনিবার ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ১৮ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর