,

ফুলের মতোই সুন্দর মালয়েশিয়ার পুত্রা মসজিদ

news-image

ইসলাম ডেস্ক : ফুলের মতোই সুন্দর মালয়েশিয়ার পুত্রাজায়ায় অবস্থিত পুত্রা মসজিদ। ভেতর বাইরে সর্বত্র অপরূপ সৌন্দর্যমণ্ডিত এ মসজিদ মুগ্ধ করবে যে কাউকে। মসজিদের একটি দু’টি ছবি দেখে এর সৌন্দর্য রহস্য বোঝার উপায় নেই। কুয়ালালামপুরের পুত্রাজায়া যেমন পটে আঁকা ছবির মতো সাজানো আর সুন্দর তেমন সুন্দর এ মসজিদ। তাই পৃথিবীর সবচেয়ে সুন্দর মসজিদের তালিকায় অনায়াসে উপরের দিকে স্থান পায় এ মসজিদের নাম।

নির্মাণগত দিক দিয়ে মসজিদটি যেমন সুন্দর তেমনি একে আলাদা সৌন্দর্য দান করেছে এর অবস্থানগত কারণ। মসজিদটি পুত্রাজায়া লেকের মধ্যে অবস্থিত। প্রবেশপ্রান্ত স্থলভাগের সাথে যুক্ত। মসজিদটির কয়েক গজ দূরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাসভবন পারাদানা পুত্রা। স্বাভাবিকভাবেই এর চারদিকে অপুরূপ শোভামণ্ডিত। মসজিদের সামনে বিশাল গোলচত্বরটিও পুত্রাজায়া লেকবেষ্টিত। লেকটি মানবসৃষ্ট।

পুত্রাজায়ার প্রধান মসজিদ পুত্রা মসজিদ। মসজিদের গম্বুজ হালকা লাল রঙের। হালকা গোলাপী গ্রানাইট পাথর দিয়ে নির্মিত এ গম্বুজ। হালকা লাল গম্বুজ, হালকা গোলাপী রঙের গ্রাইনাইট পাথর আর সুন্দর কারুকাজ মসজিদটিকে করেছে দৃষ্টিনন্দন। মসজিদটি নির্মাণ শুরু ১৯৯৭ সালে। দুই বছরের মাথায় নির্মাণ সম্পন্ন হয়। একসাথে ১৫ হাজার মুসল্লি সালাত আদায় করতে পারেন এখানে। সালাতের স্থান, শাহান এবং পড়ার রুম এ তিন মিলে মসজিদটি। নামাজের স্থানে রয়েছে মোট ১২টি বিশালাকায় খুঁটি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর