,

আহতদের নিয়ে ঢাকায় পৌঁছেছে বিমানের বিশেষ ফ্লাইট

news-image

নিউজ ডেস্ক : মিয়ানমারের ইয়াঙ্গুন বিমানবন্দরে দুর্ঘটনায় ক্যাপ্টেন শামীমসহ আহত ১০ যাত্রীকে নিয়ে ঢাকায় পৌঁছেছে বিমানের বিশেষ ফ্লাইট।

শুক্রবার রাত পৌনে ১১টার দিকে বিমানের ওই বিশেষ ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

এরআগে আহতদের দেশে ফিরিয়ে আনতে বিকাল ৩টার দিকে বিমানের একটি বিশেষ ফ্লাইট ইয়াঙ্গুনের উদ্দেশে রওনা হয়। ইয়াঙ্গুন বিমানবন্দরে পৌঁছায় বিকাল ৫ টার পর।

এ বিষয়ে মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান চৌধুরী জানিয়েছেন, বিমানের একটি বিশেষ ফ্লাইটে ওই দশজন ইয়াঙ্গুন থেকে দেশের পথে রওনা হবেন।

তিনি জানান, বিশেষ ফ্লাইটে তাদের যাত্রার প্রক্রিয়া চলছে। তাদের মধ্যে ৬ জন যাত্রী এবং দুর্ঘটনা কবলিত বিমানের চারজন ক্রু রয়েছেন।

তবে আহত যাত্রীদের মধ্যে কারা ফিরছেন, তা জানাতে পারেননি রাষ্ট্রদূত।

প্রসঙ্গত বুধবার সন্ধ্যায় মিয়ানমারের ইয়াঙ্গুন বিমানবন্দরে বৈরী আবহাওয়ার মধ্যে অবতরণ করতে গিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট রানওয়ে থেকে ছিটকে পড়ে। এ সময় বিমানে থাকা পাইলট কেবিন ক্রুসহ ৩৫ জন আহত হন।

দুর্ঘটনার বিষয়ে বিমানের পাইলট শামীম নজরুল জানান, ড্যাশ-৮ উড়োজাহাজটি নিরাপদেই অবতরণ করেছিল। তবে হঠাৎ ঝড়ের কবলে পড়ে বিমানটি রানওয়ে থেকে ছিটকে যায়। তাৎক্ষণিক ইঞ্জিন বন্ধ করে দেয়ায় বড় দুর্ঘটনা থেকে যাত্রীরা রক্ষা পান। যুগান্তর

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর