,

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

news-image

জেলা প্রতিনিধিঃ দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরে ইমন হোসেন (২৫) নামের এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে সেখানকার সন্ত্রাসীরা। বৃহস্পতিবার দিবাগত রাতে কেপটাউন শহরের ফেলিকনপার্ক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইমন হোসেন নোয়াখালী পৌরসভার সোনাপুর বাজারের ব্যবসায়ী ও কালিতারা এলাকার আবু তাহের মাস্টারের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে গত তিন বছর আগে ইমন দক্ষিণ আফ্রিকায় যান। সেখানে কিছু দিন চাকরি করার পর এক আত্মীয়ের সহযোগিতায় কেপটাউন শহরের ফেলিকনপার্ক এলাকা একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন। কিছুদিন আগ থেকে স্থানীয় সন্ত্রাসীরা তার কাছে মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করলে ইমন টাকা দিতে অপারগত প্রকাশ করে। এতে ক্ষুব্দ হয়ে বৃহস্পতিবার রাতে মুখোশপরা নিগ্রো সন্ত্রাসী দল ইমনের দোকানে হামলা চালিয়ে লুটপাট করতে থাকে। এ সময় ইমন বাধা দিলে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই ইমনের মৃত্যু হয়।

ইমনের মৃত্যুর খবরটি শুক্রবার সকালে তার বন্ধু মোস্তাফিজুর রহমান বাবুর মাধ্যমে জানতে পারে পরিবারের সদস্যরা। এ ঘটনায় ইমনের পরিবারে বইছে শোকের মাতম। নিহতের পরিবারের সদস্যরা ইমনের লাশ দেশে এনে দাফনের জন্য সরকারের সহযোগিতা কামনা করেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ

শরিফুলের ৬ উইকেটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ