,

বোনকে পানিতে ডুবিয়ে হত্যা করে নাকফুল নিয়ে যায় সুরজিনা

news-image

জেলা প্রতিনিধিঃ নাটোরের সিংড়ায় প্রেমিকের সঙ্গে পালিয়ে যাবার টাকার অভাবে মাত্র দুই আনা স্বর্ণের নাকফুলের জন্য নিজের মামাতো বোনকে হত্যা করেছে প্রেমিকা সুরজিনা খাতুন (১৯)। এ ঘটনায় সুরজিনাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। জুঁইকে পানিতে ডুবিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় সিংড়া উপজেলার রামনগর গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেফতার সুরজিনা খাতুন একই গ্রামের মজিবর রহমানের মেয়ে। পুলিশ তাকে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠিয়েছে। জুঁই উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের রামনগর গ্রামের হারেজ আলীর মেয়ে। সে পাচুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণিতে পড়তো।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে রামনগর গ্রামে প্রতিবেশী এবং সম্পর্কে মামাত বোন জুঁইকে ভূলিয়ে বাকাই বিলে গোবর কুড়াতে নিয়ে যায় সারজিনা। দুপুরে জুঁইয়ের বাবা হারেজ স্ত্রীর কাছে জানতে চায় মেয়ে কোথায়? এসময় তিনি (স্ত্রী) জানায়, সে সারজিনার সঙ্গে বের হয়েছে। জুঁইয়ের মা সারজিনার বাড়িতে খোঁজ নিয়ে জানতে পারেন তারা কেউ বাড়িতে ফিরেনি। পরে তারা বিভিন্নস্থানে খোঁজ করতে থাকেন। এসময় খবর পান সারজিনাকে ভ্যানে করে একা চলে যেতে দেখেছে স্থানীয়রা। পরে জুঁইয়ের বাবাসহ প্রতিবেশীরা বিলে জুঁইকে খুঁজতে গিয়ে তার মরদেহ পান স্বজনরা। এদিকে ঘটনা জানাজানি হলে সিংড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে পালিয়ে যাওয়ার পথে সুরজিনাকে আটক করে জনতা।

মামলার তদন্তকারী অফিসার এসআই পলাশ জানান, মরদেহ উদ্ধার করে নাটোর মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে হত্যার কথা স্বীকার করেছে সুরজিনা। এতে প্রেমিকের সঙ্গে পালিয়ে যাবার অর্থের কারণে হত্যার কথা স্বীকার করেছে। আদালতে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হবে। তবে মামলার স্বার্থে প্রেমিকের পরিচয় প্রকাশ করতে চায়নি পুলিশ। সিংড়া থানা পুলিশের ওসি মনিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার জানান, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর