,

মাশরাফি ইচ্ছা করে ভিডিও ভাইরাল করেননি : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

news-image

মাশরাফি বিন মোর্ত্তজা ইচ্ছা করে নড়াইল আধুনিক সদর হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলার ভিডিও ভাইরাল করেননি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসান। আজ শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ইফতার মাহফিলে এ মন্তব্য করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

মো. মুরাদ হাসান বলেন, ‘মাশরাফি যে ডাক্তারের সঙ্গে ফোনে কথা বলেছেন, সেটার ভিডিও ভাইরাল করা উচিত হয়নি। আমি এর সঙ্গে একমত না। একজন চিকিৎসককে যদি পাওয়া না যায়, সেটা ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ঠিক নয়। তবে ভিডিও ভাইরাল মাশরাফি ইচ্ছা করে করেননি।’

সম্প্রতি কয়েকজন চিকিৎসককে কারণ দর্শানো নোটিশ সম্পর্কে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, মাশরাফিকে নিয়ে আপনারা ফেসবুকে লিখেছেন। হয়তো ৫০ জন লিখেছেন। তারাও আমাদের ভাই, আমাদের নেতার ছেলে, আমাদের নেতা। কিন্তু কিছু লেখা আমাদের অত্যন্ত কষ্ট দিয়েছে।’

গত ২৫ এপ্রিল দুপুরে নড়াইল আধুনিক সদর হাসপাতালে ঝটিকা সফরে যান মাশরাফি। নারী ও শিশু ওয়ার্ডে রোগীদের সঙ্গে কথা বলে তাদের কাছ থেকে নানা ধরনের সমস্যা শোনেন। ওই সময় পুরো হাসপাতালের দায়িত্ব পালন করছিলেন মাত্র একজন ডাক্তার। মাশরাফি জানতে পারেন, ছুটি ছাড়াই একজন চিকিৎসক তিন দিন অনুপস্থিত রয়েছেন!

আর এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। রোগী সেজে ওই চিকিৎসককে ফোন করেন মাশরাফি। সে সময় চিকিৎসক ফোনে রোগীকে অর্থাৎ মাশরাফিকে রোববার হাসপাতালে এসে চিকিৎসা নিতে বলেন। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

পরে গত ২৮ এপ্রিল ফেসবুকে পৃথক পৃথক পোস্টে ছয় চিকিৎসক মাশরাফিকে নিয়ে বিরূপ মন্তব্য করেন। এ ঘটনায় গত ৬ মে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্যসেবা বিভাগের পার্সোনাল অধিশাখার উপ-সচিব শামীমা নাসরিন স্বাক্ষরিত পৃথক চিঠিতে এ শোকজের কথা জানান।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো