,

গরুর গুঁতোয় পাঁজর ভেঙে হাসপাতালে বিজেপি এমপি

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের ক্ষমতাসীন দল বিজেপি গরু নিয়ে মাতামাতির শীর্ষে। সেই বিজেপি পার্টিরই এক এমপি রাস্তায় গরুর গুঁতো খেয়ে পাঁজর ভেঙে হাসপাতালে। আহত ওই এমপির নাম লীলাধর বাঘেলা। তিনি গুজরাটপ্রদেশের একটি আসন থেকে নির্বাচিত লোকসভার এমপি। তিনি এখন হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

চিকিৎসকরা জানিয়েছেন, লীলাধরের পাঁজরের দুটি হাড় ভেঙে গেছে। তার মাথায় রক্ত জমাট বেঁধেছে। এই ঘটনার পর গান্ধীনগর পৌরসভা কর্তৃপক্ষ রাস্তায় থাকা ৪৪টি গরু ধরে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির পাশেই রাস্তার একটি গরুকে রুটি খাওয়াতে গিয়েছিলেন লীলাধর। কিন্তু আচমকাই গরুটি তার ওপর ঝাঁপিয়ে পড়ে শিং দিয়ে গুঁতোতে শুরু করে।

তাকে উদ্ধার করে স্থানীয় গান্ধীনগর বেসামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় অন্য আরেকটি হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর