,

কোলগেট টুথপেস্টে ক্যান্সারের উপাদান!

news-image

আন্তর্জাতিক ডেস্ক|| বিশ্বব্যাপী সবচেয়ে বেশি ব্যবহৃত টুথপেস্টর একটি হচ্ছে কোলগেট। তবে সাম্প্রতিক সময়ে একটি গবেষণা বলছে, কোলগেটে একটি ক্ষতিকর উপাদান ব্যবহার করা হয় যার নাম ট্রিকলোসা। এটা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর এবং এই উপাদানের কারণে ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে।

টক্সিকোলজি জার্নালে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, অতিরিক্ত ব্যবহারের ফলে ট্রিকলোসান উপাদান ক্যান্সারের সেলের বৃদ্ধি ঘটাতে পারে। তবে এবারই প্রথম এ ধরনের তথ্য প্রকাশ পায়নি। এর আগেও এ ধরনের গবেষণা প্রকাশিত হয়েছে। সেখানেও বলা হয়েছে যে, এ ধরনের উপাদান মানুষের শরীরে মারাত্মক ক্ষতি ডেকে আনতে পারে।

মানুষের চামড়া ভেদ করে শরীরে প্রবেশের ক্ষমতা রয়েছে ট্রিকোসান নামের এই রাসায়নিক উপাদানটির। এটি শরীরে ঢুকে বিভিন্ন হরমোন এবং বিভিন্ন গ্রন্থীর স্বাভাবিক কাজকর্ম ব্যহত করে।

এই উপাদানটি রাসায়নিক শিল্পে ব্যাপকহারে ব্যবহৃত হয়। লন্ড্রি ডিটারজেন্ট, বিভিন্ন পরিস্কার সামগ্রী, ডিওডোরেন্ট এবং অ্যান্টস্যাপটিকসে এর অস্তিত্ব পাওয়া যায়। এই উপাদানটি ক্ষতিকারক কারণ এটি মানুষের ত্বকের ভেতরে প্রবেশ করে রক্তে মিশে যেতে পারে। ফলে শরীরের হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে যায়।

ট্রিক্লোসানের এই ক্ষতিকর দিকটি সামনে আসার পরেও কোলগেট তাদের টুথপেস্টে এই উপাদানের ব্যবহার বন্ধ করেনি। বরং তাদের দাবি, এই উপদান মানুষের শরীরের জন্য ক্ষতিকর নয়। কানাডায় ইতোমধ্যেই এই উপাদানের ব্যবহার বন্ধ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর