,

ভ্যান চালিয়ে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে সাকিব

news-image

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় চলতি বছরের এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে ভ্যানচালক সাকিব শেখ। সে নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের তালমা গ্রামের আজমত শেখের পুত্র।

চলতি বছর সাকিব শেখ তালমা নাজিমউদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। হতদরিদ্র একটি দিনমজুর পরিবারে জন্ম নিয়ে পড়াশুনার পাশপাশি জীবিকা উপার্জনের জন্য ভ্যান চালায় সে।

জানা গেছে, সাকিবের হতদরিদ্র পিতা আজমত শেখ একজন দিনমজুর। বসতবাড়ির ৫ শতাংশ জমি ছাড়া সহায়-সম্বল বলতে তাদের আর কোনো স্থাবর সম্পদ নেই। পরিবারে তার মা ছাড়াও আরো এক ভাই ও বোন রয়েছে।

সাকিবের বাবা আজমত শেখ জানান, পরিবারের সবার চাহিদা পূরণ করা তার পক্ষে সম্ভব হয় না। তাই ছেলেকেও উপার্জনের পথে নামাতে বাধ্য হন। তবে উপার্জনের পাশাপাশি সে পড়াশোনাও চালিয়ে আসছে। ছেলের এই সাফল্যে তিনি দারুণ খুশি।

সাকিব জানায়, সে ভবিষ্যতে আরো পড়াশোনা করতে চায়। ভবিষ্যতে সে একজন ভালো চিকিৎসক হতে চায়। যাতে তার মতো হতদরিদ্রদের সেবা করতে পারে। সাকিবের পড়াশোনা যাতে অব্যাহত থাকে এজন্য সকলের দোয়া ও সহায়তা কামনা করেছে তার পরিবার।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর