,

ওয়ার্নার-রোহিতকে পেছনে ফেলে শীর্ষে তামিম

news-image

স্পোর্টস ডেস্কঃ তামিম ইকবাল খান বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সেরা ব্যাটসম্যানদের একজন। আর যদি বলা হয় সেরা ওপেনার তবে এক চুলও বাড়িয়ে বলা হবে না।

শুরুতে বেশি ভালো না করতে পারলেও অনেক খেলোয়াড়ই রয়েছেন যারা পরবর্তীতে লিজেন্ডের কাতারে গিয়েছেন। অন্য অনেক খেলোয়াড়ের মত তামিম ইকবালের শুরুর দিকের ওয়ানডে ফর্মও খুব বেশি ভালো ছিল না। টেস্টে অসাধারণ ব্যাটিং নৈপুণ্য দেখালেও ওয়ানডেতে ঠিক ততটা ধারাবাহিকতা ছিলনা তামিমের ব্যাটে। সময়ের পরিক্রমায় যা এখন পুরোটাই বদলে গেছে।

২০১৫ বিশ্বকাপের পরই কোন এক জিয়ন কাঠির পড়শে যেন বদলে যায় তামিমের ওয়ানডে ক্যারিয়ার। উন্নতি করলেন তো বটেই তার ওয়ানডে পারফরম্যান্সে তবে এমন উন্নতি করলেন যা হয়তো খুব কম দর্শকই কল্পনা করেছিলেন তার কাছ থেকে। গত চার বছরের পারফরম্যান্সে তামিম ওয়ানডেতে বিশ্বের সেরা পাঁচ ব্যাটসম্যানের একজন।

এদিকে ক্রিকেটের ওয়ানডে ফরম্যাটে গেল দুই বছরে উদ্বোধনী ব্যাটসম্যানদের মধ্যে ব্যাটিং গড়ে শীর্ষে তিনি। ২৩ ম্যাচে ৭৩.৮৮ গড়ে ১ হাজার ৩৩০ রান করেছেন তামিম। এ নিয়ে আলোচিত সময়ে ওপেনারদের মধ্যে ব্যাটিং গড়ে সবার ওপরে আছেন তিনি। পেছনে ফেলেছেন ডেভিড ওয়ার্নার, রোহিত শর্মা, শিখর ধাওয়ানের মতো ব্যাটসম্যানকেও।

পরের স্থানে আছেন রোহিত। টাইগার ড্যাশিং ওপেনারের চেয়ে ২০ ম্যাচ বেশি খেললেও গড়ে পিছিয়ে আছেন ভারতীয় ওপেনার। এসময়ে ৪৩ ম্যাচে ৭১.৬৫ গড়ে ২ হাজার ৫০৮ রান করেছেন তিনি।

এ তালিকায় তিনে আছেন পাকিস্তানের ওপেনার ইমাম উল হক। গত দুই বছরে ১৭ ম্যাচে ৬৪.৬৪ গড়ে ৯০৫ রান করেছেন তিনি। ২৭ ম্যাচে ৫৬.৫২ গড়ে ১ হাজার ৩০০ রান করে তালিকায় চতুর্থ স্থানে আছেন তারই সতীর্থ ফখর জামান।

সবশেষ দুই বছরে ৫৪.৮০ গড়ে ১ হাজার ৩৭০ রান নিয়ে পাঁচে আছেন ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। আর ১৫ ম্যাচে ৫০.৪২ গড়ে ৭০৬ রান নিয়ে ষষ্ঠ স্থানে আছেন অস্ট্রেলিয়া ওপেনার ডেভিড ওয়ার্নার।

এছাড়া ১২ ম্যাচ খেলে ৪৮.৮৩ গড়ে ৫৮৬ রান করে আজিঙ্কা রাহানে সপ্তম (ভারত) এবং ৪২ ম্যাচে ৪৮.৭১ গড়ে ১ হাজার ১৯ রান নিয়ে অষ্টম স্থানে অবস্থান করছেন শিখর ধাওয়ান (ভারত)।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর