,

বাঁকা হাতে পরীক্ষা দিয়েই অসম্ভবকে জয় করল কৃত্রিম পায়ের খাদিজা

news-image

এক পা নেই, আরেক পা-ও পুরোপুরি স্বাভাবিক না। বাম হাতের চারটি আঙুল নেই। আর ডান হাতের কবজি থেকে কনুই পর্যন্ত আঁকাবাঁকা। আঙুলগুলোও অচল। কৃত্রিম পা দিয়ে সে চলে। আর সেই আঁকাবাঁকা হাতে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ৪ দশমিক ৮৯ পেয়ে উত্তীর্ণ হয়েছে খাদিজা আক্তার রিমা।

সে নাটোরের বাগাতিপাড়া উপজেলার ফাগুয়াড় দিয়াড় উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। নাটোর সদরের কদমতলি বাজারের তেঘরিয়ার লূৎফর রহমান ও হাসি খাতুন দম্পতির মেয়ে খাদিজা আক্তার। ছোটবেলা থেকেই খাদিজা তার নানা আশকান প্রামানিকের বাড়িতে থেকেই পড়ালেখা করে। নানার বাড়ি বাগাতিপাড়া উপজেলার ফাগুয়াড়দিয়াড়ের জামতলা মোড়ে।

রিমা জানায়, পড়ালেখায় তার অদম্য আগ্রহ দেখে মামি মেরিনা আক্তার তাকে সার্বিক সহযোগিতা করেছেন। তিনি প্রতিদিন তাকে পরীক্ষাকেন্দ্রে নিয়ে যেতেন। কৃত্রিম পায়ে চলাফেরা আর অস্বাভাবিক হাতে লিখতে অসুবিধা হয় তার। তবু সে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। লিখতে অসুবিধা হওয়ায় নির্ধারিত সময়ের মধ্যে সব প্রশ্নের উত্তর লিখতে পারেনি সে। তাই জিপিএ-৫ পায়নি। তবে উচ্চমাধ্যমিকে লেখার গতি বাড়িয়ে জিপিএ-৫ অর্জনের অঙ্গীকার করে সে।

শত বাধা–বিপত্তির মধ্যেও এগিয়ে যেতে চায় রিমা। বড় হয়ে সমাজসেবামূলক পেশায় আত্মনিয়োগ করতে চায় সে। তার মামী মেরিনা আক্তার বলেন, ‘ছোটবেলা থেকেই পড়ালেখা করার প্রবল ইচ্ছা ছিল খাদিজার। প্রতিদিন ঝড়বৃষ্টি, রোদ, কাঁদা-পানি উপেক্ষা করেই কৃত্তিম পায়ে ভর করেই নিয়মিত স্কুলে যেত সে। তার এ ইচ্ছার কারণেই নিজের বাড়িতে রেখে তাকে সহযোগিতা করছি।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর