,

বনলতায় আর খাবার দেয়া হবে না, কমবে টিকিটেরও দাম

news-image

বাধ্যতামূলক ১৫০ টাকার খাবার বনলতা এক্সপ্রেসের যাত্রীদের জন্য ঐচ্ছিক করা হয়েছে। আগামী ১৮ মে থেকে এ সিদ্ধান্ত কার্যকরের কথা জানিয়েছে রেলওয়ে।

নাম প্রকাশ না করে পশ্চিমাঞ্চল রেলওয়ের এক শীর্ষ কর্মকর্তা জানান, এতদিন বনলতার শোভন চেয়ার ৫২৫ টাকা এবং এসি (স্নিগ্ধা) চেয়ারের টিকিটের মূল্য ছিল ৮৭৫ টাকা করে। ১৫০ টাকা খাবারের মূল্য ধরে এটি নির্ধারণ করা হয়েছিল। এবার খাবারের মূল্য বাদ পড়ছে। সেই হিসেবে শোভন চেয়ার ৩৭৫ টাকা এবং এসি (স্নিগ্ধা) চেয়ারের টিকিটের মূল্য পড়বে ৭২৫ টাকা। আগামী ১৮ মে থেকে এ পুর্ননির্ধারিত মূল্য কার্যকর হবে।

রাজশাহী রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, বিক্রির জন্য প্রতিদিন বনলতা এক্সপ্রেসের শোভন চেয়ারের ৭৭৯টি এবং এসি (স্নিগ্ধা) চেয়ারের ১৬০টি টিকিট ছাড়া হয়েছে। কিন্তু বাধ্যতামূলক খাবার মূল্য যোগ হওয়ায় যাত্রী হারাচ্ছিল বনলতা।

তাছাড়া রোজায় খাবার সরবরাহ নিয়ে তৈরি হয়েছে নতুন করে বিতর্ক। এর আগে খাবার নিয়ে সমালোচনা শুরু হলে এটি বাতিলের দাবি করেন রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

উল্লেখ্য, গত ২৫ এপ্রিল গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বনলতা এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর দুইদিন পর ২৭ এপ্রিল বাণিজ্যিক যাত্রা শুরু করে বনলতা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর