,

‘পছন্দের ধর্ষকের’ সঙ্গে অন্তঃসত্ত্বা কিশোরীর বিয়ে

news-image

চাঁদপুর প্রতিনিধিঃ কিশোরীকে ধর্ষণের সাথে জড়িত থাকার অভিযোগ একই বাড়ির চার যুবকের বিরুদ্ধে। ওই চার ধর্ষকের একজনের সঙ্গে আট মাসের অন্তঃসত্ত্বা সেই কিশোরীর বিয়ের আয়োজন করেছে গ্রামের মাতব্বরা।

এ জন্য অভিযুক্ত ধর্ষকদের কাছ থেকে পাঁচ লাখ টাকা জরিমানাও আদায় করা হয়েছে। এ জরিমানার টাকা দিয়ে শনিবার বিয়ের আয়োজন করা হয়েছে। অভিযুক্ত চার ধর্ষকের মধ্যে পছন্দের পাত্রের সঙ্গে বিয়ে হবে ওই কিশোরীর। ঘটনাটি ঘটেছে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১০নং দক্ষিণ গন্ধর্ব্যপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ডাটরা শিবপুর গ্রামের গাজী বাড়িতে।

স্থানীয় সূত্রে জানা যায়, দরিদ্র এক ভিখারির ১৭ বছর বয়সী কিশোরী অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়া হয়। এরপর তার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি ধরা পড়ে।

কিশোরীকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে একই বাড়ির চার যুবকের নাম। বিষয়টি এলাকায় জানাজানি হলে এ নিয়ে শালিস বৈঠকে বসেন গ্রামের মাতব্বররা। তারা অভিযুক্ত চার যুবকের কাছ থেকে প্রায় ৫ লাখ ২০ হাজার টাকা নিয়ে ব্যাংকে জমা রাখেন। সেই টাকা দিয়ে শনিবার (১১ মে) কিশোরীর পছন্দমতো পাত্রের সঙ্গে বিয়ের আয়োজন করেছেন মাতব্বরা।

অভিযুক্ত ওই চার যুবক হচ্ছেন, একই বাড়ির ইসমাইলের ছেলে রাব্বি (১৯), বিল্লালের ছেলে মেরাজ (২২), রফিকের ছেলে ইসমাইল (২১) ও সিরাজের ছেলে আরফিন আমিনুল (২০)। শুক্রবার দুপুরে এ বিষয়ে জানতে চাইলে ইউনিয়ন পরিষদ সদস্য ওহিদুল ইসলাম বলেন, অর্থদণ্ডের টাকাগুলো ব্যাংকে জমা আছে। আমরা সমাজের ইজ্জত রক্ষার্থে বিয়ের ব্যবস্থা করছি। সকল প্রস্তুতি শেষ। শনিবার বিয়ে দেব। তবে পাত্র ওই কিশোরীর পছন্দমতো যে কেউ একজন হবেন।

এলাকার মাতব্বর মো. মোস্তফা কামাল জানান, এ ঘটনাকে কেন্দ্র করে আমরা এলাকায় সালিশ করেছি। অভিযুক্ত চার যুবককে অর্থদণ্ড দেয়া হয়েছে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন বাচ্চু জানান, আমি ওই কিশোরীর অন্তঃসত্ত্বার বিষয়টি জেনেছি। বিস্তারিত কিছু পরে আর জানতে পারিনি। এ বিষয়ে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, এমন কোনো ঘটনার অভিযোগ তিনি পাননি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর