,

দেশে ফিরছেন বিমানের আহত পাইলটসহ ৬ জন

news-image

মিয়ানমারে দুর্ঘটনার কবলে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ও ক্রুসহ ছয়জন শুক্রবারই দেশে ফিরছেন। একইসঙ্গে আহত যাত্রীদের মধ্যে যারা দেশে ফিরতে ইচ্ছুক তাদেরও নিয়ে আসা হবে বলে জানিয়েছেন বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ।

তিনি জানান, বিমানের একটি বিশেষ ফ্লাইট শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে ইয়াংগনের উদ্দেশে ছেড়ে যাচ্ছে। মিয়ানমারের আনুষ্ঠানিকতা শেষে ২ জন পাইলট, ২ জন কেবিন ক্রু এবং ২ জন গ্রাউন্ড ইঞ্জিনিয়ার আজ রাতেই দেশের পথে রওনা হবেন।

এদিকে ঢাকা থেকে ২৯ জন যাত্রী, চারজন ক্রু ও দুজন গ্রাউন্ড ইঞ্জিনিয়ারসহ মোট ৩৫ জন আরোহী নিয়ে বুধবার বিকালে মিয়ানমারের পথে রওনা হয়েছিল বিমানের ফ্লাইট বিজি ০৬০। কিন্তু ইয়াংগনে নামার সময় উড়োজাহাজটি বজ্রঝড়ের কবলে পড়ে এবং অবতরণের পর রানওয়ে থেকে ছিটকে যায়।

বিমানের আরোহীদের সবাই ওই দুর্ঘটনায় কমবেশি আঘাত পান, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় বিমানের ড্যাশ ৮-কিউ৪০০ উড়োজাহাজটি। আরোহীদের মধ্যে অন্তত দশজনকে বিমানবন্দরেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ১৮ জনকে ভর্তি করা হয় বিমানবন্দরের কাছে স্থানীয় একটি হাসপাতালে। তাদের মধ্যে চারজনকে বুধবার রাতেই হাসপাতাল থেকে রিলিজ করে দেওয়া হয়। বাকিদেরকে উন্নত চিকিৎসার জন্য একটি ক্লিনিকে ভর্তি করে বিমান কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর