মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এক শর্তে ভারতে ফিরবেন ডা. জাকির নায়েক

news-image

প্রায় তিন বছর দেশের বাইরে থাকার পর এবার শর্ত সাপেক্ষে ভারতের ফিরতে রাজি হয়েছেন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. জাকির নায়েক। তার বিরুদ্ধে ভারতে একাধিক মামলা রয়েছে। গ্রেফতার এড়াতে তিনি বর্তমানে মালয়েশিয়ায় বাস করছেন। ২০১৬ সালে মালয়েশিয় সরকার তাকে স্থায়ী বসবাসের সুযোগ করে দেয়।

দ্যা উইক ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে সম্প্রতি তিনি বলেন, ‘যতক্ষণ না পর্যন্ত আমার কোনও দোষ প্রমাণ হচ্ছে ততক্ষণ আমায় গ্রেফতার করা যাবে না। ভারতের সুপ্রিম কোর্ট আমায় এ আশ্বাস দিলে আমি দেশে ফিরতে রাজি।’

এদিকে এনআইএর পক্ষ থেকেও জাকির নায়েকের ফেরার খবর অস্বীকার করা হয়েছে । গোয়েন্দা সংস্থার পক্ষে মুখপাত্র অলোক মিত্তল সংবাদ মাধ্যমে জানিয়েছেন, ‘এরকম কোনও খবর নেই। খবরের সত্যতা ‌যাচাই করে দেখা হবে।

৫২ বছর বয়সী জাকির নায়েকের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। ধর্ম প্রচারের নামে হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগ এনেছে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। একই সঙ্গে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যেও বিদ্বেষ ছড়ানোর অভিযোগ রয়েছে জাকিরের বিরুদ্ধে।

উল্লেখ্য, তার দেয়া বিভিন্ন বক্তব্যেও প্রকাশ পায় উগ্রবাদ। পেশায় চিকিৎসক হলেও সমকামীদের প্রাণে মেরে ফেলার কথা বলেছিল জাকির নায়েক। একটি প্রচারসভায় বক্তব্য রাখার সময় তিনি বলেছিরেন, ‘ওসামা বিন লাদেন আমেরিকার সন্ত্রাস করেছিল। সে একজন বড় সন্ত্রাসবাদী। আমি তার পাশে আছি।’

জাকির নায়েক একটি টিভি চ্যানেল চালাত। যেখানে তার বক্তব্য প্রচার করা হতো। ২০১৬ সালে ঢাকার গুলশনে জঙ্গি হামলায় ২২ জনের প্রাণ যায়। সেই হামলাকারীরা জাকির নায়েকের বক্তব্য শুনে অনুপ্রাণিত হয়েছিল বলে উঠে আসে।

এরপর থেকেই প্রকাশ্যে আসতে থাকে জাকিরের নানাবিধ কর্মকাণ্ড। সেই সময় থেকেই ভারত ছাড়া জাকির নায়েক। তাকে গ্রেপ্তারের জন্য মালেয়েশিয়া প্রশাসনের কাছে ভারত সরকারের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছিল। কিন্তু ইন্টারপোল নোটিশ না জারি করার কারণে তা সম্ভব হয়নি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক