মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভুল বানানে ৪ কোটি ৬০ লাখ টাকার নোট!

news-image

আন্তর্জাতিক ডেস্ক | মাস ছয়েক আগে নতুন নকশায় ৫০ ডলারের একটি নোট ছাড়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক। সম্প্রতি ওই নোটে লেখা একটি শব্দে বানান ভুল ধরা পড়েছে। এ নিয়ে বিড়ম্বনায় পড়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক কর্তৃপক্ষ। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক দ্য রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়া (আরবিএ) ওই নোটে ছোট হরফে ‘responsibility’ না লিখে ভুলক্রমে ‘responsibilty’ লিখে ফেলেছে।

বুধবার (৮ মে) অনাকাঙ্ক্ষিত এ ভুল স্বীকার করে নিয়েছে আরবিএ। এছাড়া পরবর্তীতে নোটটি ছাপার সময় এ ভুল এড়িয়ে যাওয়া হবে বলেছে নিশ্চিত করেছে।

গত বছরের শেষের দিকে ভুল বানানে ৫০ অস্ট্রেলীয় ডলারের ৪ কোটি ৬০ লাখ নোট ছাপানো হয়। বর্তমানে এ নোট দেশটির জনগণের হাতে হাতে ঘুরছে। নোটটির নতুন নকশার এক পাশে রাখা হয়েছে অস্ট্রেলিয়ার প্রথম নারী সংসদ সদস্য ইডেথ কাওয়ানের ছবি, আরেক পাশে দেশটির বিশিষ্ট লেখক ডেভিড উনাইপনের ছবি।

ভুলটি হয়েছে ইডেথ কাওয়ানের ছবির পাশে। তার ছবির পেছনে আণুবীক্ষণিক হরফে একটি বাক্য একাধিকবার লেখা আছে। ওই বাক্যটি কাওয়ানের একটি উক্তি। সংসদ সদস্য হওয়ার সময় তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন, ‘প্রথম নারী হিসেবে পার্লামেন্টে আসাটা বিশাল দায়িত্বের (responsibility)। আমি সেসব প্রয়োজনীয় বিষয়ে জোর দিতে চাই, যেগুলো অন্য নারীদের এখানে আসার পথ তৈরি করে দেবে।’

কাওয়ানের উক্তিটি বেশ কয়েকবার আণুবীক্ষণিক হরফে ছাপা হয়েছে। তবে দুঃখের বিষয়, প্রতিবারই বাক্যটির ‘responsibility’ শব্দ থেকে একটি ‘i’ বাদ পড়েছে। যদিও ভুলটি ধরতে প্রায় ছয় মাস সময় লেগে গেছে।

অস্ট্রেলিয়াতে ৫০ ডলারের নোট সবচেয়ে বেশি চলে। এটি আরও সহজলভ্য করতে এবং জাল করা ঠেকাতে গত বছরের অক্টোবরে এতে নতুন কিছু নিরাপত্তা বৈশিষ্ট্য যুক্ত করা হয়। আর এগুলো যুক্ত করতে গিয়েই বানান ভুল হয়ে গেছে। তবে নোটটি বৈধ হিসেবে চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক