,

মাহাথিরের সঙ্গে প্রথম জুমায় প্রবাসী বাংলাদেশিরা

news-image

মুসলমানদের আত্মশুদ্ধির মাস রমজান। ১০ মে (শুক্রবার), পবিত্র রমজানের ৫ম দিন, মাহে রমজানের প্রথম জুমার নামাজ। মালয়েশিয়ায় এদিন বিভিন্ন মসজিদে মুসল্লিদের ঢল নামে। নামাজ শেষে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও বিশ্বে সব অশান্তি থেকে মানবজাতিকে হেফাজতের কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

নামাজ শুরুর অনেক আগেই মুসল্লিদের আগমনে কানায় কানায় ভরে যায় দেশটির জাতীয় মসজিদ (মসজিদ নেগারা) ও চারপাশ। এ মসজিদে জুমার নামাজে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী তুন ডা. মাহাথির মোহাম্মদ। প্রবাসী বাংলাদেশিরাও এই মসজিদে নামাজ আদায় করেছেন।

জুমার নামাজ পড়তে আসা কয়েকজন প্রবাসী বাংলাদেশির সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের। তারা জানান, আমরা রোজা রেখে আল্লাহর কাছে প্রার্থনা করেছি, আমদের জীবনের সব পাপ যাতে খোদা মাফ করে দেন। আমাদের মা-বাবাকে হায়াত দান করেন। আমাদের সত্য ও সঠিক পথে চলার তৌফিক দেন।

মোনায়েম নামের একজন জানান, আমরা যাতে সামনের দিনগুলো ইসলামের আলোয় চলতে পারি এবং আমাদের দেশে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা দেখা না দেয়, সেই জন্য আল্লাহর কাছে দোয়া করেছি। নামাজ শুরুর আগে বয়ান পেশ করেন জাতীয় মসজিদ নেগারার খতিব তানশ্রী শাইখ ইসমাইল মোহাম্মদ।

তিনি বলেন, রমজানের ফজিলত ও গুরুত্ব বোঝাতে পবিত্র কোরআনের সুরা বাকারার ৮৫ নং আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, রমজান হলো- এই মাস যে মাসে আমি কোরআন অবতীর্ণ করেছি। এ মাসকে বরকত-রহমত-মাগফেরাতের মাস বলা হয়। এ মাসে রয়েছে শবেকদরের মতো বরকতময় রাত, যা উম্মাতে মোহাম্মদির জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। অন্য কোনো নবীর উম্মাতের ভাগ্যে এমন সুযোগ জোটেনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর