,

বিয়ের আগে বাধ্যতামূলক রক্ত পরীক্ষা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

news-image

থ্যালাসেমিয়া নির্মূলে বিয়ের আগে বাধ্যতামূলকভাবে রক্ত পরীক্ষা করাতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান। বুধবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান। বাংলাদেশে থ্যালাসেমিয়া ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।

তিনি বলেন, বিয়ের পূর্বে রক্ত পরীক্ষার মাধ্যমে উন্নত বিশ্বের দেশগুলোয় থ্যালাসেমিয়া নির্মূল হয়েছে। আমাদের দেশেও বিয়ের পূর্বে বাধ্যতামূলকভাবে রক্ত পরীক্ষা করতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ বিষয়ে নীতিমালা প্রণয়ন করা হচ্ছে বলেও জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী।

বাংলাদেশের থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের উপদেষ্টা ডা. সৈয়দা মাসুমা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ নুরুজ্জামান আহমেদ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও সাবেক সচিব আক্তারী মমতাজ প্রমুখ।

বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও আজ বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালিত হচ্ছে। এ বছর দিবসটি প্রতিপাদ্য হচ্ছে ‘অনাগত সন্তানকে দিতে থ্যালাসেমিয়া থেকে সুরক্ষা, বিয়ের আগে করুন রক্তে ইলেক্ট্রোফরেসিস পরীক্ষা।’

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো