,

প্রধানমন্ত্রী হয়েও রোগী দেখেন তিনি

news-image

ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। এ ছাড়া তার আরেকটি পরিচয় রয়েছে। তিনি একজন চিকিৎসক। তাইতো প্রধানমন্ত্রী হয়েও রোগীর সেবা করতে ভুলে যাননি। প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই ছুটির দিনে রোগীদের চিকিৎসা সেবা করতে পছন্দ করেন তিনি। অতি সম্প্রতি দেশটির ‘জিগমে দরজি ওয়াংচুক হাসপাতালে’ এক রোগীর সফল সার্জারি সম্পন্ন করলেন তিনি।

বাংলাদেশের ময়মনসিংহ মেডিকেল কলেজে ১৯৯০-৯১ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি হন লোটে শেরিং। এরপর এমবিবিএস পাস করে জেনারেল সার্জারি নিয়ে শেরিং এফসিপিএস করেছিলেন ঢাকাতেই। ময়মনসিংহ মেডিকেলের পাশাপাশি কিছুদিন হাতে কলমে কাজ করেছেন ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজেও।

প্রায় সাড়ে সাত লাখ লোকের দেশ ভুটানে গত বছর প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন লোটে শেরিং। শেরিং বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘কেউ গলফ খেলে, কেউ তীরন্দাজি করে কিন্তু আমি মানুষের সেবা করতে পছন্দ করি। আমি আমার ছুটির দিনগুলো এখানে (হাসপাতালে) কাটাই।’

খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালে শিক্ষানবিশ ও চিকিৎসকদের পরামর্শ দেন, শনিবার রোগী দেখেন এবং রবিবার পরিবারকে সময় দেন শেরিং। ছুটির দিনে চিকিৎসকের পোশাক পরে হাসপাতালে ব্যস্ত সময় পার করেন শেরিং। এ ছাড়া ওই হাসপাতালে নার্স ও অন্যরা যে যার মতো কাজ করে যান। কেউ প্রধানমন্ত্রীকে ভ্রূক্ষেপ করেন না।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর