,

লন্ডনে তারাবি নামাজের সময় মসজিদে গুলি

news-image

অনলাইন ডেস্ক : পূর্ব লন্ডনের একটি মসজিদে তারাবি নামাজের সময় গুলির ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টা ৪৫ মিনিটের দিকে বাংলা‌দেশি অধ্যু‌ষিত এলাকা ইল‌ফো‌র্ডের সে‌ভেন কিংস মস‌জি‌দে গুলি চালায় এক মুখোশধারী। খবর দ্য সানের।

এ সময় মসজিদটিতে তারাবির নামাজ চলছিলো। কয়েকজন সাহসী মুসুল্লি হামলাকারীকে প্রতিরোধ করতে এগিয়ে এলে সে পালিয়ে যায়। ঘটনার পরই পুলিশ হামলাকারীকে ধরতে তল্লাশি অভিযান শুরু করেছে।
সেভেন কিংস মসজিদের ইমম মুফতি সুহাইল বলেন, রাতে তারারিব নামাজের সময় বন্দুক হামলার ঘটনা ঘটেছে। মসজিদের গেটে পহাড়ায় থাকা আমাদের ভাইয়েরা তাকে চিনে ফেলার পর সে একটি গুলি চালিয়ে পালিয়ে যায়। সৌভাগ্য যে এতে কেউ হতাহত হয়নি।

তিনি বলেন, এই ঘটনার পরই মসজিদের বাইরে অনেক পুলিশ অবস্থান নিয়েছে। আমরা চাই তারা পুরো সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করুক, যাতে কেউ হতাহত না হয়।

এর আগে গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরে দুটি মসজিদে জুমার নামাজের সময় এক বন্দুকধারী সন্ত্রাসীর গুলিতে নিহত হয়েছে ৫০ জন মুসুল্লি। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ৩৯ জন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর