,

সালমানের পরামর্শেই নাম বদল এই অভিনেত্রী

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের তরুণ অভিনেত্রীদের মধ্যে অন্যতম ভার্সেটাইল একজন হলেন কিয়ারা আদবানি। রুপে-গুণে তিনি এখন নাম লিখিয়েছেন প্রথম সারির তালিকায়। তবে সম্প্রতি ২৬ বছর বয়সী এই অভিনেত্রী খোলসা করেছেন, তার আসল নাম নাকি কিয়ারা নয়। এমনকি সালমানের পরামর্শেই নাকি তিনি নিজের আসল নাম বদলে ফেলেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, কিয়ারা আদবানির আসল নাম নাকি আলিয়া। আর এই নাম তিনি বদলে ফেলেছিলেন খোদ সালমান খানের পরামর্শে।

কিয়ারার কথায়, সালমান তাকে এই নাম বদলাতে বলেছিলেন আলিয়া ভাটের কারণেই। সালমান নাকি তাকে বলেছিলেন, বলিউডে একই নামে দুই অভিনেত্রীর টিকে থাকা মুশকিল।

সালমানের এই পরামর্শেই নিজের নাম বদলে ফেলে ‘কিয়ারা’ করেছিলেন তিনি। তরুণ এই অভিনেত্রী বলেন, এখন ‘কিয়ারা’ নামটা এতটা বেশি প্রচলিত হয়ে গেছে যে, আমার বাবা-মাও মাঝে মাঝে আমায় কিয়ারা বলেই ডেকে ফেলেন।

তবে কিয়ারা নামটা তিনি নিজেই পছন্দ করে বেছেছিলেন বলে জানিয়েছেন অভিনেত্রী। ২০১৪ সালে ‘ফুগলি’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন কিয়ারা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর