,

তারাবির নামাজ রুহানি শক্তি বাড়ায়

news-image

মুফতি আবুল আহসান : পবিত্র মাহে রমজানের অন্যতম একটি আমল হলো তারাবির নামাজ। রহমতের এই মাসে প্রেম ও ভক্তির এই নামাজ রোজাদারের অন্তরকে নতুন আলোয় আলোকিত করে তোলে; বাড়ায় রুহানি শক্তি।

টানা একটি মাস এই নামাজ আদায়ের ফলে মুমিন-মুসলিমরা হৃদয়ে অনুভব করেন অপার এক প্রশান্তি, কান্তিময় আভা। তারাবির নামাজ সুন্নতে মুয়াক্কাদা। রমজান এলেই বিশে^র প্রতিটি মসজিদে অত্যন্ত ভক্তি, ভালোবাসা ও উদ্দীপনা নিয়ে জামাত সহকারে এ নামাজ আদায় করা হয়ে থাকে। এ নামাজ রমজানের বিশেষ এবাদত হিসেবে গণ্য। তারাবির নামাজ সুন্নতে মুয়াক্কাদা, নারী ও পুরুষ উভয়ের জন্যই, অর্থাৎ অবশ্যপালনীয় সুন্নত, যা গুরুত্বের দিক থেকে ওয়াজিবের সমপর্যায়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব পছন্দের এবাদত ছিল তারাবি।

সালাতে তারাবির ফজিলত ও গুরুত্ব সম্পর্কে হজরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল (স) এরশাদ করেন, যে ব্যক্তি ইমানের সঙ্গে সওয়াব লাভের আশায় রাতের নামাজ তথা তারাবির নামাজ আদায় করবে, আল্লাহ তায়ালা তার পূর্ববর্তী সব গুনাহ মাফ করে দেবেন। (বোখারি ও মুসলিম)। ‘তারাবিহ’ শব্দের অর্থ আরাম করা, বিশ্রাম করা। নামাজে দীর্ঘ তেলাওয়াতের কারণে মুসল্লিরা প্রতি ৪ রাকাত পর পর কিছু সময়ের জন্য বিশ্রাম নিতেন এবং তাসবিহ-তাহলিল আদায় করতেন। সেখান থেকেই এই নামাজের নাম হয় তারাবি।

তারাবির নামাজ ২ রাকাত অথবা ৪ রাকাত করে আদায় করা যায়। আর ২ রাকাত করে নামাজ পড়া এবং ৪ রাকাতের পর খানিকটা সময় বসে তাসবিহ-তাহলিল পাঠ করার কথা বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে। এশার নামাজের পর থেকে শুরু করে সুবহে সাদিকের আগ পর্যন্ত এ নামাজ আদায় করা যায়। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তারাবি ছিল অতিদীর্ঘ। এমনকি কিয়াম, রুকু, সিজদা সবই ছিল অনেক লম্বা ও ধীরস্থির। হাদিসে এসেছে, হজরত সাঈদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসুল (স) তারাবিতে শত শত আয়াত পড়তেন। সুদীর্ঘ সময় তেলাওয়াত করার ফলে আমরা লাঠির ওপর ভর দিয়ে দাঁড়াতাম। (মুয়াত্তা মুহাম্মদ)।

রসুল (স) সালাতুত তারাবিকে খুব বেশি গুরুত্ব দিতেন। হজরত আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম (স) একবার রমজান মাসে রাত্রিবেলায় মসজিদে নববিতে নামাজ (তারাবি) আদায় করলেন। উপস্থিত লোকজনও তার সঙ্গে নামাজ আদায় করলেন। একইভাবে তারা দ্বিতীয় দিনেও নামাজ আদায় করলেন এবং লোকসংখ্যা অনেক বেশি হলো।

অতঃপর তৃতীয় এবং চতুর্থ দিনেও মানুষ একত্রিত হলো কিন্তু রাসুলুল্লাহ (স) হুজরা থেকে বেরিয়ে তাদের কাছে এলেন না। অতঃপর সকাল হওয়ার পর তিনি এলেন এবং বললেন, তোমাদের অপেক্ষা করার বিষয়টি আমি লক্ষ করেছি। কিন্তু শুধু এ ভয়ে আমি তোমাদের কাছে আসা থেকে বিরত থেকেছি যে, আমার আশঙ্কা হচ্ছিল, না জানি তোমাদের ওপর এটা (তারাবি) ফরজ করে দেওয়া হয়। (বোখারি ও মুসলিম)।

তারাবির নামাজ ২০ রাকাত পড়া উত্তম। রসুল (স) কখনো চার রাকাত, কখনো আট রাকাত, কখনো ১২ রাকাত, কখনো ২০ রাকাত পড়তেন। নবীজির জীবদ্দশায় সাহাবারাও অধিকাংশ সময় ২০ রাকাত তারাবি আদায় করতেন। ২০ রাকাত পড়ার ব্যাপারে ফকিহরাও একমত হয়েছেন। আমিরুল মোমেনিন হজরত ওমর ফারুকের (রা) শাসনকালে জামাতের সঙ্গে ২০ রাকাত তারাবি আদায় করা হতো। ইমাম আজম আবু হানিফা (রা) এর অনুসারীরা সুদীর্ঘকাল ধরে জামাতে ২০ রাকাত তারাবি পড়ে আসছেন।

তবে কেউ চাইলে ৮ কিংবা ১২ রাকাতও আদায় করতে পারেন। রোজাসংক্রান্ত মাসআলা ১. পুরো রমজানের জন্য একত্রে নিয়ত করা যথেষ্ট নয়। প্রতিটি রোজার নিয়ত পৃথক পৃথকভাবে করতে হবে। কারণ প্রতিটি রোজা ভিন্ন ভিন্ন আমল। আর প্রতিটি আমলের জন্যই নিয়ত করা জরুরি। ২. রাতে রোজার নিয়ত করলেও সুবহে সাদিক পর্যন্ত পানাহার ও স্ত্রী-মিলনের অবকাশ থাকে। এতে নিয়তের কোনো ক্ষতি হবে না।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর