,

ওয়ার্নার-রোহিত শর্মাকে টপকে শীর্ষে তামিম

news-image

স্পোর্টস ডেস্ক।। ক্রিকেটের ওয়ানডে ফরম্যাটে উদ্বোধনী ব্যাটসম্যানদের মধ্যে ডেভিড ওয়ার্নার, রোহিত শর্মা, শিখর ধাওয়ানের মতো ওপেনারদের পেছনে ফেললেন বাংলাদেশ ওপেনার তামিম ইকবাল। গেল ২ বছরে অন্তত ১০টি ইনিংসের পারফর্মেন্স দিয়ে উদ্বোধনী ব্যাটসম্যানদের মধ্যে ব্যাটিং গড়ে শীর্ষে অবস্থান করছেন বাংলাদেশের এ ওপেনার।

যেখানে ২৩ ম্যাচে ৭৩.৮৮ গড়ে ১ হাজার ৩৩০ রান করেছেন তামিম। এ নিয়ে আলোচিত সময়ে ওপেনারদের মধ্যে ব্যাটিং গড়ে সবার ওপরে আছেন তিনি।
পরের স্থানে আছেন রোহিত। টাইগার ড্যাশিং ওপেনারের চেয়ে ২০ ম্যাচ বেশি খেললেও গড়ে পিছিয়ে আছেন ভারতীয় ওপেনার। এসময়ে ৪৩ ম্যাচে ৭১.৬৫ গড়ে ২ হাজার ৫০৮ রান করেছেন তিনি।

এ তালিকায় তিনে আছেন পাকিস্তানের ওপেনার ইমাম উল হক। গত দুই বছরে ১৭ ম্যাচে ৬৪.৬৪ গড়ে ৯০৫ রান করেছেন তিনি। ২৭ ম্যাচে ৫৬.৫২ গড়ে ১ হাজার ৩০০ রান করে তালিকায় চতুর্থ স্থানে আছেন তারই সতীর্থ ফখর জামান।

সবশেষ দুই বছরে ৫৪.৮০ গড়ে ১ হাজার ৩৭০ রান নিয়ে পাঁচে আছেন ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। আর ১৫ ম্যাচে ৫০.৪২ গড়ে ৭০৬ রান নিয়ে ষষ্ঠ স্থানে আছেন অস্ট্রেলিয়া ওপেনার ডেভিড ওয়ার্নার। এছাড়া ১২ ম্যাচ খেলে ৪৮.৮৩ গড়ে ৫৮৬ রান করে আজিঙ্কা রাহানে সপ্তম (ভারত) এবং ৪২ ম্যাচে ৪৮.৭১ গড়ে ১ হাজার ১৯ রান নিয়ে অষ্টম স্থানে অবস্থান করছেন শিখর ধাওয়ান (ভারত)।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর