,

সৌদি আরবে সুযোগ আসছে ‘গ্রিন কার্ড’ মডেলে বসবাসের

news-image

প্রবাস ডেস্ক।। স্পন্সর ছাড়াই এবার সৌদি আরবে বসবাসের সুযোগ পেতে যাচ্ছেন প্রবাসীরা। বিদেশী উদ্যোক্তা ও বিনিয়োগকারী টানতে গত বুধবার সৌদিআরবের শুরা কাউন্সিল ‘গ্রিন কার্ড’ মডেলে প্রবাসীদের বসবাসের একটি পরিকল্পনা অনুমোদন দিয়েছে। ‘ইকামা’ নামে নতুন এ পদ্ধতিতে দক্ষতাসম্পন্ন প্রবাসী ও বিনিয়োগকারীরা আবসনসহ বেশকিছু সুবিধা পাবেন।

বিদ্যমান ইকামা পদ্ধতিতে একজন প্রবাসী থাকতে হলে তাকে সৌদি কোনো স্পন্সর বা নিয়োগকারীর অধীনে থাকতে হতো। কিন্তু নতুন এই গ্রিনকার্ডের অধীনে স্পন্সর বা নিয়োগকারীর অনুমোদন লাগবে না।

একইসঙ্গে ওই প্রবাসী সম্পদ ও পরিবহনের মালিক হতে পারবেন, কর্মী নিয়োগ দিতে পারবেন, বেসরকারি খাতে, বাণিজ্য ও শিল্পে কাজ করতে পারবেন, চলাফেরার স্বাধীনতা পাবেন এবং সৌদি আরব থেকে যখন ইচ্ছে যেতে পারবেন ও ফিরতে পারবেন। বিমানবন্দরে মনোনীত সারি ব্যবহার করতে পারবেন।

নতুন এ পদ্ধতিতে গ্যারান্টি ফি দিতে হবে দুই ক্যাটাগরিতে। একটি বার্ধিত আবাসন আরেকটি সাময়িক। এ সুবিধার জন্য যোগ্য প্রবাসীর অবশ্যই একটি বৈধ পাসপোর্ট থাকা লাগবে, ক্রেডিট ও স্বাস্থ্য রিপোর্ট এবং কোনো অপরাধের রেকর্ড থাকতে পারবে না।

গত মাসে দেশটির শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় ঘোষণা করেছিলো তারা গোল্ড কার্ডকে বর্ধিত করে আবাসিক পোগ্রামে নিয়ে আসবে। এর সম্ভাব্যতা বিশ্লেষণে পরমার্শক ও এজেন্সিগুলোকে আহবান জানানো হয়েছিলো। মূলত গোল্ড কার্ড পোগ্রাম হচ্ছে কোয়ালিটি অব লাইফ পোগ্রাম ২০২০ এর অংশ। যা ২০১৮ সালে কাউন্সিল অব ইকোনোমিক অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাফেয়ার্স চালু করেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর