,

ধর্ষণের ভিডিও করে অভিনেত্রীকে ব্ল্যাকমেইল, চিকিৎসক গ্রেফতার

news-image

বিনোদন ডেস্ক।। ২১ বছর বয়সী একজন মডেল-অভিনেত্রীকে ধর্ষণের দায়ে এক চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তুমুল সমালোচনা। ভারতের মুম্বাইয়ে এ ঘটনাটি ঘটেছে। বিষয়টি জানাজানি হওয়ার পর সবাই ওই চিকিৎসকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

জানা গেছে, ওই মডেল ও অভিনেত্রীকে একাধিকবার ধর্ষণের পর সেই ভিডিওচিত্র ধারণ করেছে ৫২ বছরের এক চিকিৎসক। সেই ভিডিও দিয়ে তিনি প্রতিনিয়ত ব্ল্যাকমেইল করতেন অভিনেত্রীকে। শেষে বাধ্য হয়ে থানায় অভিযোগ দায়ের করেন ওই অভিনেত্রী। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত চিকিৎসককে গ্রেফতারও করা হয়েছে।

দেশটির পুলিশ জানিয়েছে, একটি হিন্দি ধারাবাহিকের সূত্রে চিকিৎসকের সঙ্গে মুম্বাইয়ে পরিচয় হয়েছিল ওই মডেলের। সেখান থেকেই প্রেম। পরবর্তীতে এক সঙ্গে থাকার সিদ্ধান্ত নেন তারা। ‘লিভ ইন’ করতেন দু’জনে। ওই মডেল-অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতেই চিকিৎসকের বিরুদ্ধে মামলা হয়। পরে চিকিৎসককে তার বাড়ি থেকেই গ্রেফতার করা হয়।

ওই অভিনেত্রীর অভিযোগ, তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব ছিল। বন্ধুত্বের সূত্র ধরেই পরে এক সঙ্গে থাকতে শুরু করেন তারা। এর মধ্যে তাকে ধর্ষণ করে ওই চিকিৎসক। শুধু তাই নয়, আপত্তিকর ছবিও তুলে রাখেন। ওই ছবি ও ভিডিও প্রকাশ করে দেওয়ার ভয় দেখিয়ে তাকে বারবার ধর্ষণ করেছে ওই চিকিৎসক। উৎস: ইত্তেফাক।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর