,

বিনা পারিশ্রমিকে তারাবির নামাজে সাইকেল-বাইক পাহারা দিয়ে সম্প্রীতির অনন্য নজির হিন্দু যুবকের

news-image

ধর্মীয় সম্প্রীতির এক অনন্য নজির সৃষ্টি করেছেন ভারতের রামপুরহাটের বাসিন্দা রেলের অস্থায়ী কর্মী অমিত কুমার প্রসাদ। রমজান মাসের সময় মসজিদে তারাবির নামাজ পড়তে আসা মুসলিমদের সাহায্য করার জন্য তিনি অবতীর্ণ হয়েছেন পাহারাদারের ভূমিকায়।

তার প্রচেষ্টায় বন্ধ হয়েছে সাইকেল ও বাইক চুরি। মসজিদের ইমামসাহেব থেকে মসজিদ কমিটির সদস্যরা এই কৃতিত্বের পুরো ভাগটাই দিচ্ছেন হিন্দু পরিবারের যুবক অমিত কুমার প্রসাদকে। বর্তমান

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রামপুরহাট থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে বড় জামে মসজিদ। বিগত বছরগুলিতে বাইরে বেরিয়ে এসে তারা দেখতেন, একাধিক সাইকেল বা বাইক চুরি গিয়েছে। কিন্তু প্রায় পাঁচ বছর ধরে সেই চুরি বন্ধ হয়েছে অমিত কুমারের প্রচেষ্টায়।

বিনা পারিশ্রমিকে মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিদের সাইকেল ও বাইক পাহারা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি। সাম্প্রদায়িক ভারতে ধর্মীয় সম্প্রীতির এমন নজির খুব একটা দেখা যায় না।

অমিতবাবু বলেন, ইসলাম ধর্মাবলম্বী মানুষরা যাতে নিশ্চিন্তে ধর্মাচরণ করতে পারেন সেই জন্য আমি তারাবির নামাজের সময় রাত ৮ থেকে ১০টা পর্যন্ত সাইকেল, বাইক ও মোবাইল পাহারা দিই। তখন আমার ডিউটি থাকে না।

ভালো কাজ, কিছুটা পুণ্যের লোভও বলতে পারেন। তিনি আরও বলেন, আমি প্রজাপিতা ব্রহ্মকুমারীর ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সেখানে সব ধর্মকে সমান চোখে দেখার পাঠ দেওয়া হয়। সেই শিক্ষা থেকেই আমি স্বেচ্ছায় ইসলাম ধর্মাবলম্বী মানুষদের সাহায্যের জন্য এগিয়ে এসেছি।

মসজিদ কমিটির সম্পাদক মোহাম্মদ সোহেল বলেন, এই মসজিদে প্রায় শ’তিনেক মানুষ তারাবির নামাজ পড়তে আসেন। পবিত্র রমজান মাসে তারাবির নামাজে অংশগ্রহণকারীরা যাতে সুষ্ঠুভাবে ধর্মাচারণ করতে পারেন, তার জন্য অমিতবাবু স্বেচ্ছায় ওই সময় মসজিদে আগত মানুষদের সাইকেল ও বাইক পাহারার দায়িত্ব নিয়েছেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর