মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমিকের অ্যাকাউন্টে ৪৬ লাখ ট্রান্সফার করে ব্যাংক কর্মকর্তা উধাও

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ প্রেমিকের অ্যাকাউন্টে ৪৬ লাখ টাকা অবৈধভাবে ট্রান্সফার করে লাপাত্তা হয়েছেন ব্যাংকের এক নারী কর্মকর্তা। এ ঘটনার পর অভিযুক্ত ওই কর্মকর্তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে।

ভারতের পশ্চিমবঙ্গের বহরমপুরে দেশটির সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের একটি শাখায় এ ঘটনা ঘটেছে। দেশটির একটি দৈনিক বলছে, ভারতের কেন্দ্রীয় সমবায় ব্যাংকের অস্থায়ী নারী কর্মকর্তা পিয়ালী দাসের বিরুদ্ধে তার প্রেমিকের অ্যাকাউন্টে ৪৬ লাখ টাকা অবৈধভাবে ট্রান্সফারের অভিযোগ উঠেছে।

পশ্চিমবঙ্গের বহরমপুরে সমবায় ব্যাংকের একটি শাখায় অস্থায়ী হিসেবে কর্মরত ছিলেন ওই নারী। একসময়ে পশ্চিমবঙ্গ সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের নেত্রী ছিলেন তিনি। ২০১১ সালে কেন্দ্রীয় সমবায় ব্যাংকের খাগড়া শাখায় অস্থায়ী কর্মকর্তা হিসেবে চাকরি পান পিয়ালী দাস। তার বাড়ি বহরমপুর শহরের কাশিমবাজারে।

ব্যাংক কর্তৃপক্ষ বলছে, কেন্দ্রীয় সমবায় ব্যাংকের ঘাগড়া শাখায় একটি ফিক্সড ডিপোজিট করেছেন পিয়ালীর প্রেমিক। সেই ফিক্সড ডিপোজিটের মেয়াদ এখনও পূর্ণ হয়নি। অথচ গত কয়েক মাস ধরে দফায় দফায় প্রেমিকের অ্যাকাউন্টে প্রায় ৪৬ লাখ টাকা ট্রান্সফার করেছেন পিয়ালী।

ব্যাংকের ম্যানেজার সৌমেন সরকার বলেছেন, প্রতারণার ঘটনা জানাজানি হওয়ার পর থেকে ব্যাংকে আসছেন না পিয়ালী। তার সঙ্গে যোগাযোগও করা যাচ্ছে না। বহরমপুর থানায় ওই অস্থায়ী কর্মকর্তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেছে কেন্দ্রীয় সমবায় ব্যাংক কর্তৃপক্ষ।

পিয়ালী দাস ও তার প্রেমিককে খুঁজছে পুলিশ। এ দিকে অভিযুক্ত ওই নারী সিপিএমের যুব সংগঠনের নেত্রী ছিলেন বলে দলটি স্বীকার করেছে। তবে বর্তমানে দলের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছে সিপিএমের স্থানীয় নেতারা।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক