,

মমতা দিদির থাপ্পড় আমার জন্য আশীর্বাদ : মোদি

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ নরেন্দ্র মোদিকে গণতন্ত্রের থাপ্পড় দিতে চাওয়ায় এর পাল্টা হিসেবে মমতা বন্দোপাধ্যায়ের সেই থাপ্পড়কে আশীর্বাদ বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী। মোদি বলেছেন, দিদির থাপ্পড় আমার জন্য আশীর্বাদ।

বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের পুরুলিয়ায় এক সমাবেশে নরেন্দ্র মোদি বক্তৃতা করেন। সেখানে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের এক মন্তব্যের জবাব দেন। মঙ্গলবার পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রী পুরুলিয়ায় বলেছিলেন, যখন তিনি মোদিকে দেখেন, তখন মনে হয় তাকে একটি কষিয়ে গণতন্ত্রের থাপ্পড় মারি।

মমতার এ মন্তব্যের একদিন পর ভারতের এই প্রধানমন্ত্রী বলেন, আমাকে বলা হয়েছে যে, দিদি আমাকে ধাপ্পড় মারতে চান। মমতা দিদি, আমি আপনাকে দিদি বলে ডাকি এবং আপনার থাপ্পড় আমার জন্য আশীর্বাদ হবে।

পুরুলিয়ায় এক সমাবেশে মমতা বন্দোপাধ্যায় বলেছিলেন যে, তৃণমূল কংগ্রেস চাঁদাবাজি করছে বলে যে অভিযোগ করেছেন, সেজন্য নরেন্দ্র মোদির একটা থাপ্পড় প্রাপ্য। একই সঙ্গে তিনি ভারতের এই প্রধানমন্ত্রীকে দূর্যোধন, দুঃশাসন ও রাবনের সঙ্গে তুলনা করেন।

বৃহস্পতিবার পুরুলিয়ায় মোদি বলেন, কিন্তু দিদি আপনি কী তাদের বিরুদ্ধে এই থাপ্পড় মারার সাহস দেখাতে পারবেন, যারা চিটফান্ডের মাধ্যমে দারিদ্র মানুষের অর্থ লুট করছে।

পরে বাংলাদেশি অভিবাসী ইস্যুতে কথা বলেন ভারতের এই প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে, যারা অনুপ্রবেশ করেছে, দিদি তাদের তৃণমূলের ক্যাডার বানিয়েছে; তাদের শনাক্ত করা হবে। যারা আমাদের কন্যাদের জন্য সমস্যা তৈরি করছে, আমাদের সংস্কৃতি ধ্বংস করছে, তাদের চিহ্নিত করা হবে। সূত্র : ইন্ডিয়া ট্যুডে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর