,

ম্যাচ পরিত্যক্ত, পয়েন্ট তালিকায় এক নাম্বারে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্কঃ বৃষ্টির যে বেগ ছিল, তাতে আগেই আন্দাজ করা যাচ্ছিল। বোঝাই যাচ্ছিল, বৃষ্টি থামলেও এই ম্যাচ শুরু করা কঠিন হবে। শেষ পর্যন্ত পরিত্যক্তই ঘোষণা করা হলো ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ আর আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচটি।ডাবলিনে মালাহাইডের দ্য ভিলেজে ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচ ছিল এটি। ম্যাচ শুরুর কথা ছিল বাংলাদেশ সময় ৩টা ৪৫ মিনিটে। তার আধা ঘন্টা আগে টস হবার কথা। সেটা হয়নি।

বৃষ্টির কারণে মাঠ পানিতে সয়লাব। তারপরও অনেকটা সময় অপেক্ষা করা হয়েছে। তবে শেষ পর্যন্ত আম্পায়াররা সিদ্ধান্ত নিয়েছেন, ওভার কমিয়েও এখানে খেলা সম্ভব নয়। ম্যাচটি তাই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।ত্রিদেশীয় সিরিজে দুই দলের শুরুটা হয়েছে দুই রকম। নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মতো দলকে রীতিমত উড়িয়ে দিয়েছে বাংলাদেশ।

মাশরাফি বিন মর্তুজার দল জিতেছে ৮ উইকেট আর ৩০ বল হাতে রেখে। আর প্রথম ম্যাচে এই ক্যারিবীয়দের কাছে ১৯৬ রানের বড় ব্যবধানে হেরেছে স্বাগতিক আয়ারল্যান্ড।জিতলে ৪ পয়েন্ট। সে হিসেবে এই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় দুই দলই ২ পয়েন্ট করে পেয়েছে। তাতে দুই ম্যাচে বাংলাদেশের দাঁড়িয়েছে ৬ পয়েন্ট। এখন মাশরাফির দল তালিকায় এক নাম্বারে।

২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ দুইয়ে। আর সমান ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তিন নাম্বারে আয়ারল্যান্ড।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর