,

সাঙ্গাকারার চোখে বাংলাদেশের সেরা একাদশ

news-image

স্পোর্টস ডেস্কঃ ত্রিদেশীয় সিরিজ খেলতে বর্তমানে আয়ারল্যান্ড অবস্থান করছে টাইগাররা। এই সিরিজ শেষে বিশ্বকাপের উদ্দেশ্যে ইংল্যান্ডে পাড়ি দিবেন মাশরাফি-সাকিবরা। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে শক্তিশালী ক্যারিবিয়দের ৮ উইকেটে হারিয়েছে টিম বাংলাদেশ।

বিশ্বকাপের জন্য বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড চূড়ান্ত। টুর্নামেন্ট শুরুর আগেই কিংবদন্তিরা জানাচ্ছেন তাদের পছন্দের বিশ্বকাপ স্কোয়াড। সে মোতাবেক বাংলাদেশের সেরা বিশ্বকাপ স্কোয়াড জানিয়েছেন লঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা।

সম্প্রতি এক টেলিভিশন চ্যানেলের একান্ত সাক্ষাৎকারে টাইগারদের বিষয়ে সাঙ্গাকারা বলেন, ‘গত কয়েক বছরে বাংলাদেশ দল যেভাবে খেলছে তা প্রশংসার যোগ্য। মাশরাফি-সাকিবরা আইসিসি ইভেন্টগুলোতে ক্রমাগত ভালো করে আসছে।’

এ বিষয়ে নিজের দেশের বিপক্ষে টাইগারদের জয়ের কথা উল্লেখ করেন তিনি। তিনি বলেন, ‘শ্রীলংকার মাটিতে টেস্ট ও ওয়ানডে ম্যাচ জিতেছে বাংলাদেশ। প্রতিটি ম্যাচই নিজের করে নিতে মরিয়া হয়ে ওঠে তারা। এই জয়ের মানসিকতাই তাদের সাফল্য এনে দিবে। আমার বিশ্বাস সে দিন বেশি দূরে নয় যে, বাংলাদেশ বড় কোনো শিরোপা তাদের ঘরে নিয়ে যাবে।’

এ সময় সাঙ্গাকারাকে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড থেকে সেরা একাদশ বেছে নিতে বলা হয়। তিনি সেখানে অবশ্যই বাংলাদেশ দলের পঞ্চপাণ্ডবকে রাখেন। তাদের হাতেই তুলে দেন ব্যাটিংয়ের গুরু দায়িত্ব। বোলিংয়ের ক্ষেত্রে ইংলিশ কন্ডিশনে চারজন পেসার পছন্দ সাঙ্গাকারার।

স্পিনার হিসাবে সাকিবের পর মেহেদি হাসান মিরাজকে রেখেছেন তিনি। বাদ দিয়েছেন সাব্বির রহমানকে। ওপেনিং জুটিতে তামিমের সঙ্গী হিসাবে সৌম্য সরকারকে পছন্দ সাঙ্গার। লিটন দাসকে বাদ পড়েছে একাদশ থেকে।

চার পেসারের মধ্যে মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমানের পর পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে বেশ পছন্দ সাঙ্গাকারার।

সাঙ্গাকারার চোখে বিশ্বকাপে বাংলাদেশের সেরা একাদশ:

তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন এবং মোস্তাফিজুর রহমান।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো