,

একই রশিতে প্রাণ দিলো প্রেমিক যুগল

news-image

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল তাদের দুজনের। দুই পরিবারের বিয়ের জন্য আলোচনা করেছিল তারা। কিন্তু ছেলের অভিভাবক প্রেমের সম্পর্ক মেনে না নেয়ায় আটকে ছিল পরিণতি। এক পর্যায়ে আলাদা স্থানে দুজনকে বিয়ে দিয়ে দূরে সরিয়ে দেয়ার চেষ্টা করেছিল দুই পরিবার। এমন সিদ্ধান্ত মেনে নিতে পারেনি প্রেমিক যুগল। তাই একই রশিতে ঝুলে আত্মহত্যা করেছে তারা।

এমন ঘটনা ঘটেছে ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল উপজেলায়। বুধবার গভীর রাতে কাশিপুর এলাকায় গোরস্থানের পাশের আমগাছে দড়িতে ঝুলন্ত প্রেমিক যুগলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই প্রেমিক যুগল হলো রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের ছয়ভাগিয়া গ্রামের কুণ্ঠ কুমার পালের মেয়ে ইচ্ছা রানী পাল (২১) ও বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের বেউরঝাড়ী নয়াপাড়া গ্রামের খই খোয়া পালের ছেলে সুনীল পাল (২৪)।

সুনীলের পরিবারের লোকজনের সাথে কথা বলে জানা গেছে, দুদিন ধরে বাড়িতে ফেরেনি সুনীল পাল। বুধবার রাতে রাণীশংকৈল থানা থেকে তাদেরকে ফোনে খবর দিলে সুনীলের খোঁজ পায় তার পরিবার। এদিকে মেয়ের পরিবারের লোকজন জানিয়েছে, তারা প্রেমের সম্পর্ক মেনে নিয়েছিলো। কিন্তু ছেলের পরিবারের লোকজন বিষয়টি মেনে না নেয়ার এমন ঘটনা ঘটেছে।

রাণীশংকৈল থানার অফিসার ইনর্চাজ (তদন্ত) খায়রুল আলম ডন বলেন, বুধবার গভীর রাতে মরদেহ উদ্ধার হয়। বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় মেয়ের বাবা রাণীশংকৈল থানায় একটি ইউডি মামলা দায়ের করেছেন। ময়না তদন্ত প্রতিবেদন হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর