মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভিন্ন ধর্মের ছেলের সঙ্গে প্রেম করায় তরুণীর পায়ে শিকল, এরপর…

news-image

এক হিন্দু ছেলের সঙ্গে প্রেমে করা কলেজপড়ুয়া তরুণীকে শিকল দিয়ে বেঁধে রাখায় তার বাবা-মাকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায়। পরে শিকলে বাঁধা মেয়েটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা দিয়েছে পুলিশ। ওই তরুণী সিদ্ধেশ্বরী কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী।

বুধবার ফতুল্লার দাপা শাহ জাহান রোলিং মিল এলাকার একটি বাড়ির পঞ্চম তলার ফ্ল্যাট থেকে কলেজপড়ুয়া তরুণীকে শিকল বাঁধা অবস্থায় উদ্ধার এবং তার বাবা-মাকে গ্রেফতার করা হয়। ওই তরুণী জানান, কলেজে আসা-যাওয়ার পথে হিন্দু ধর্মের এক যুবক তাকে উত্ত্যক্ত করত। এরই মধ্যে একাধিকবার সে তাকে প্রেমের প্রস্তাব দেয়। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় নানাভাবে ভয়ভীতি দেখাত। এতে সে বাধ্য হয়ে তার প্রেমের প্রস্তাব গ্রহণ করেন।

তিনি আরও জানান, ওই ছেলে কথা দিয়েছিল ইসলাম ধর্ম গ্রহণ করে তাকে বিয়ে করবে। কিন্তু সে তা না করে প্রেমের সম্পর্কে তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ায়। বিষয়টি বাবা-মা জানতে পেরে বাধা দেয়। তিনি জানান, এ ঘটনায় কয়েকদিন ধরে তার বাবা-মা শিকল দিয়ে পা বেঁধে তাকে ঘরে আটকে রাখেন। পরে জরুরি নম্বর ৯৯৯-এ ফোন করে জানান- তাকে ফতুল্লার এক বাসায় শিকল দিয়ে বেঁধে আটকে রাখা হয়েছে। এ সংবাদ পেয়ে পুলিশ গিয়ে শিকল বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন বলেন, জরুরি নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে ফতুল্লার দাপা শিহাচর শাহ জাহান রোলিং মিল এলাকায় পুলিশ পাঠাই। সেখানে গিয়ে একটি বাড়িতে তরুণীকে শিকল দিয়ে বাঁধা অবস্থায় আমাদের পুলিশ উদ্ধার করে। ওই তরুণীর বাবা-মাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় পুলিশের এএসআই মো. সাইফুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আর এ মামলায় ওই মেয়ের বাবা-মাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, প্রাপ্তবয়স্ক কন্যাকে শিকল দিয়ে বেঁধে রাখা মানে আইনগতভাবে দণ্ডবিধি আইনের ৩৪২ ধারার অপরাধ। ওই মেয়েটা আমাকে জানিয়েছে- তাকে ১৪ এপ্রিল থেকে শিকল দিয়ে বেঁধে রেখেছিল তার বাবা-মা। এতে সে অসুস্থ হয়ে পড়লে স্থানীয় হাসপাতালে নিয়ে পুলিশ তাকে চিকিৎসা দিয়েছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক