,

মা গেল দ্বিতীয় স্বামীর বাড়ি, মেয়ে করল আত্মহত্যা

news-image

জেলা প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনিতে ভাড়াবাসা থেকে মালিহা আক্তার (১৭) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মালিহা কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের কানুরগাঁও গ্রামের মানিক বেপারীর মেয়ে। সে কালকিনি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষা দিয়ে অকৃতকার্য হয়েছিল।

কালকিনি থানা পুলিশের ওসি মোফাজ্জেল হোসেন জানান, মালিহা বুধবার বিকেলে তার মামাবাড়ি থেকে কালকিনি শহরে মায়ের বাসায় আসে। তার মা ওই বাসা থেকে দ্বিতীয় স্বামীর বাড়িতে গেলে মেয়েটি একাই ছিল। গত দুইবার এসএসসি পরীক্ষা দিয়েও পাস করতে পারেনি সে। তার আত্মহত্যার পেছনে পরীক্ষায় ফেল করা নাকি অন্য কোনো কারণ রয়েছে সেটি আমরা তদন্ত করে দেখছি।

তবে এই ঘটনায় মেয়েটির সঙ্গে প্রেমের সম্পর্ক থাকার সন্দেহে রাকিব বেপারী নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলেও জানান ওসি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর