,

তামিল-তেলেগু ভাষায় জাহিদ হাসানের সিনেমা

news-image

বিনোদন প্রতিবেদকঃ মুক্তির অপেক্ষায় আছে জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান অভিনীত তিনটি সিনেমা। এর মধ্যে দুইটি দেশের সিনেমা মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘সাটারডে আফটারনুন’ ও গোলাম সোহরাব দোদুলের ‘সাপলুডু’। আর অন্য ছবিটি হলো কলকাতার ‘সিতারা’।

শিরোনাম দেখে চোখ কপালে উঠতে পারে। কবে আবার তামিল তেলেগু ভাষার ছবিতে অভিনয় করলেন জাহিদ হাসান! আসল ব্যপারটি হলো ‘সিতারা’ ছবিটিই একই সঙ্গে মুক্তি পাবে বাংলা, তেলেগু ও তামিল ভাষায়। আগামী ৩১ মে এটি ভারতের তিনটি প্রদেশে মুক্তি পাবে ছবিটি।

কথাসাহিত্যিক আবুল বাশারের ‘ভোরের প্রসূতি’ উপন্যাস অবলম্বনে ছবিটি পরিচালনা করেছেন আশীষ রায়। ভারতীয় ছবি ‘সিতারা’তে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু ও কলকাতার নায়িকা রাইমা সেন। ছবিটি নিয়ে জাহিদ হাসান বলেন, ‘সীমান্তের নানা ঘটনা নিয়ে ছবির কাহিনি এগিয়েছে। ওপার বাংলার খ্যাতনামা লেখক আবুল বাশারের উপন্যাস ‘ভোরের প্রসূতি’র প্রেক্ষাপটকে নিয়েই ছবিটির গল্প।’

এতে রাইমা সেনের দেহরক্ষী চরিত্রে আছেন জাহিদ হাসান। ছবিটির শুটিং হয়েছে ভারতের কোচবিহারের প্রত্যন্ত মেখলিগঞ্জের বিস্তীর্ণ এলাকায়। চোরাচালানের গল্প এবং এই ব্যবসার সঙ্গে যুক্ত নিম্নবিত্ত মানুষের জীবনযাত্রা নিয়ে এগিয়েছে সিতারা ছবির কাহিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর