,

খেলার মাঝে মাঠেই ইফতার সেরেছেন দুই ফুটবলার

news-image

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে টটেনহামের কাছে হার দিয়ে ইতি ঘটেছে আয়াক্সের রূপকথার। তবে মন জয় করে নিয়েছে কোটি ফুটবলপ্রেমীদের। আর রূপকথার এই দলের অংশ মরোক্কান বংশোদ্ভূত আয়াক্স ফুটবলার নুসাইয়ের মাজরাউই আর হাকিম জায়েচ।

ইসলাম ধর্মের সব থেকে পবিত্র মাস মাহে রমজান। আর সারা বিশ্বের মুসলিমরা রোযা রেখে পালন করেন এই মাস। সবার আগে যে সৃষ্টিকর্তার হুকুম পালন করতে হবে তার উদাহরণ হয়ে দেখালেন আয়াক্সের এই দুই ফুটবলার।

টটেনহামের সাথে চ্যাম্পিয়নস লিগের বাঁচা মরার লড়াই। নিজেদের রূপকথাকে বাস্তবে পরিণত করার সময়। তবে তাতে কি? সৃষ্টিকর্তার হুকুম পালন করতে হবে সবার আগে। তাই তো চ্যাম্পিয়নস লিগের সেমি ফাইনাল হওয়া স্বত্বে রোযা ভঙ্গ করেননি মরোক্কান বংশোদ্ভূত নুসাইয়ের মাজরাউই এবং হাকিম জায়েচ।

সময়ের ব্যবধানের কারণে নেদারল্যান্ডসে রোযা রাখতে হয় প্রায় ১৬ ঘন্টা। আর এই দুই মরোক্কান রোযা রেখেই মাঠে নামেন খেলতে। একবার ফুটবল মাঠে নেমে গেলে বের হওয়ার নিয়ম নেই। তাই তো প্রয়োজনীয় সকল কাজ সারার নিয়ম মাঠের ভেতরেই।

ডাচদের সময় অনুযায়ী ইফতারির সময় রাত ৯টা। আর এ সময়েই চলছিল নিজেদের রূপকথাকে বাস্তবে রূপ দেওয়ার লড়াই। মাঠ ছেড়ে বের হওয়ার নিয়ম নেই। তাই খেলা চলাকালীন ২১ মিনিটের মাথায় মাঠের ভেতরেই ইফাতারি সারলেন নুসাইয়ের এবং জায়েচ। শেষ পর্যন্ত আয়াক্স ৩-২ গোল হেরে সেমি ফাইনাল থেকে বিদায় নিলেও কোটি ফুটবলপ্রেমীদের মন জয় করে নিয়েছে তারা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর