,

মিল খুঁজে দিতে পারলে আমি সিনেমা ছেড়ে দিবো : মালেক আফসারী

news-image

বিনোদন প্রতিবেদকঃ ‘কারো কারো জ্বলার অনেক কারণ আছে। মায়ের কসম লাগে। ঈদের পর যা বলার তাই বইলো। গালি দিও। এখন আমাকে চাপাবাজী করতে দাও। পাসওয়ার্ড আমার সন্তান। মা যদি সন্তানের জন্য চিৎকার না করে কে করবে? দোয়া না করেন অভিশাপ দিয়েন না। আমি আবার বলছি ভারতের একটি ছবির সাথে পাসওয়ার্ড এর মিল খুঁজে দিতে পারলে আমি সিনেমা ছেড়ে দিবো। পাসওয়ার্ড বাংলাদেশের ছবি। আমার ছবি দেখতেই হবে।’ কথাগুলো বলেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নির্মাতা মালেক আফসারী।

আসছে ঈদকে সামনে রেখে ‘পাসওয়ার্ড’ নামের একটি সিনেমা নির্মাণ করেছেন তিনি। সিনেমাটিতে জুটি বেঁধেছেন ঢাকাই সিনেমার নাম্বার ওয়ান হিরো শাকিব খান ও বুবলি। আরও আছেন চিত্রনায়ক ইমন।

পাসওয়ার্ড নিয়ে মালেক আফসারী বলেন, ‘সিনেমার পর্দায় বাংলাদেশে আমার কোনো আমার কোনো অপজিশন নাই। শাকিব খান আমি আর একটি নতুন গল্প ‘পাসওয়ার্ড’ ঈদে আসছে। আর কি চাই ? সারা ভারতের সব ভাষার সিনেমা ইন্ডাস্ট্রি থেকে আমার পাসওয়ার্ড এর মতো একটি ছবি কেউ বের করে দিতে পারলে আমি সিনেমা ছেড়ে দিবো। কসম সিনেমার। ১০ রোজার আগে শাকিব খান এর নিজস্ব চ্যানেল থেকে প্রচার শুরু হবে।’

‘পাসওয়ার্ড’ নির্মিত হচ্ছে এসকে ফিল্মসের (শাকিব খান ফিল্মস) ব্যানারে। ‘হিরো দ্য সুপারস্টার’ ছবির অভূতপূর্ব সাফল্যের পর ‘পাসওয়ার্ড’ ছবির মাধ্যমে আবারও অর্থ লগ্নি করছেন শাকিব খান। ছবির সহ-প্রযোজক এমডি ইকবাল। জানা গেছে, একটি মিশনকে কেন্দ্র করে এগিয়েছে ‘পাসওয়ার্ড’ ছবির গল্প।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর