,

পাকিস্তানের পতাকা গায়ে জড়িয়ে ছবি তুলে বিতর্কে রাখি

news-image

যদি প্রশ্ন করা হয়, বলিউডের সবচেয়ে সমালোচিত তারকা কে? তাহলে প্রথমেই আসবে মডেল-অভিনেত্রী রাখি সাওয়ান্তের নাম। নতুন করে ফের ইনস্টাগ্রামে ছবি দিয়ে বিতর্ক উসকে দিয়েছেন এই ড্রামা কুইন। ছবিতে দেখা যাচ্ছে একটি পাকিস্তানি পতাকা দিয়ে শরীর মুড়িয়ে রেখেছেন তিনি।

গতকাল বুধবার নিজের ইন্সটাগ্রামে একাধিক ছবি শেয়ার করেন রাখি। যেখানে ভারতের পরম শত্রু পাকিস্তানের জাতীয় পতাকা গায়ে জড়িয়ে দাঁড়িয়ে আছেন তিনি। তার পরেই প্রকাশিত হয়েছে তার বিতর্কিত ভিডিও। যাতে তিনি বলছেন, একটি ছবির শুটিং করার জন্য পাকিস্তানের পতাকা নিয়ে ছবি তুলতে হয়েছে তাকে।

অভিনেত্রী জানান, ‘ধারা ৩৭০’ নামক ছবিটিতে এক পাকিস্তানি নারীর চরিত্রে অভিনয় করছেন রাখি। তাই পাকিস্তানি পতাকা গায়ে জড়িয়ে তাকে ছবি তুলতে হয়েছে। তবে ভারতকে তিনি ভালোবাসেন।ছবিগুলো শেয়ারের পর পরই তা নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। খোলামেলা পোশাকে রাখিকে পাকিস্তানি পতাকা ধরে থাকতে দেখে অনেক পাকিস্তানি নাগরিকই মুখ খুলেছে। ইনস্টাগ্রামে রাখির ছবির নীচে একাধিক বিদ্রুপ ভরা কমেন্ট পড়েছে।

একজন লিখেছেন, আপনি কোনওভাবেই পাকিস্তানের সংস্কৃতি বা তার সভ্যতা সম্পর্কে জানেন না৷ তাই তার প্রতিনিধি হওয়ার চেষ্টাও করবেন না৷ ইসলাম নারীদের এই ধরণের পোশাক পরার অনুমতি দেয় না৷ তাই এই চরিত্রের সঙ্গে আপনি মোটেও খাপ খাচ্ছেন না৷তার উত্তরে রাখির জবাব, আপনার যদি এই ছবি নিয়ে সমস্যা থাকে, তাহলে আমার ইনস্টাগ্রাম থেকে বেরিয়ে যেতে পারেন৷এর আগেও, একাধিকবার নানা বিতর্কে জড়িয়েছেন কন্ট্রোভার্সি কুইন রাখি৷ লাইমলাইটে থাকার জন্য রাখি সব করতে পারেন৷

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর