,

দুই গাড়ির প্রতিযোগিতায় আমিরাতে ৪জন নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে দুটি গাড়ির প্রতিযোগিতায় চারজন নিহত হয়েছেন। এছাড়া আরও একজন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক।

আবুধাবি পুলিশের বরাত দিয়ে দুবাইভিত্তিক গণমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় আল এইনের আল নাসিরিয়াহ রাস্তায় দুর্ঘটনাটি ঘটে। এসময় দ্রুতগতির দুটি গাড়ি হঠাৎ লেন পরিবর্তন করছিল।

দুর্ঘটনায় পড়া দুটি গাড়ির মধ্যে একটি ল্যাম্পপোস্টের সঙ্গে ধাক্কা খায়। এতে গাড়ির চালক এবং একজন আরোহী নিহত হন। অন্য গাড়িটি দুই নারীকে চাপা দেয়। এই দুই নারী জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হচ্ছিল। এতে তারা ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও অ্যাম্বুলেন্স সেখানে ছুটে যায়। এরপর আহত একজনকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। যদিও আহত ব্যক্তির অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে।

দুর্ঘটনা সম্পর্কে আল এইন অঞ্চলের ট্রাফিক বিভাগের পরিচালক সালেম বিন বারাক আল দাহারি বলেন, পাবলিক রোডে দুটি গাড়ি নিয়ম অমান্য করে পাল্লা দেয়। এরপর হঠাৎ করে লেন পরিবর্তন করায় দুর্ঘটনা ঘটে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর