,

মিয়ানমারে বাংলাদেশ বিমানের দুর্ঘটনা : ৬ সদস্যের তদন্ত কমিটি

news-image

নিউজ ডেস্ক : মিয়ানমারে বাংলাদেশ বিমানের দুর্ঘটনা তদন্তে ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ সবশেষ আপডেটে এ তথ্য জানিয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মিরাজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৈরী আবহাওয়ার কারণে গতকাল সন্ধ্যায় মিয়ানমারে বিমান বাংলাদেশের একটি উড়োজাহাজ রানওয়ে থেকে ছিটকে পড়ে। এতে অনেকে আহত হয়। তবে তাদের মধ্যে কারও অবস্থা গুরুতর নয়। আমরা এই ঘটনা তদন্তে আজ ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছি।

বিমান বাংলাদেশ সূত্র জানিয়েছে, উড়োজাহাজটিতে এক শিশুসহ ২৯ জন যাত্রী, ২ জন পাইলট ও ২ জন কেবিন ক্রু ছিলেন।

দুর্ঘটনাকবলিত ওই বিমানের ১১ জনকে বিমানবন্দরেই প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়। এ ছাড়া ১৯ জনকে বিমানবন্দরের কাছাকাছি হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়।
শাকিল মিরাজ জানান, আহতদের ব্যাপারে যেকোনও প্রয়োজনে সার্বক্ষণিক সহায়তা দিচ্ছে বিমান বাংলাদেশে।

তিনি বলেন, ইয়াঙ্গনে আটকা পড়া যাত্রীদের খোঁজ-খবর পেতে স্বজনরা চাইলে বিমানের হেল্পলাইন ০২৮৯০১৫৩০ নম্বরে যোগাযোগ করতে পারবেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর