,

পাকিস্তান-ইংল্যান্ডের প্রথম ওয়ানডে বৃষ্টিতে পণ্ড

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের আগে নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিতে ইংল্যান্ডের মাটিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে গিয়েছে পাকিস্তান। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটিতে হেরে গিয়েছে তারা।

প্রত্যয় ছিলো ওয়ানডেতে ঘুরে দাঁড়ানোর। কিন্তু বৃষ্টির কারণে প্রথম ম্যাচে সম্ভব হয়নি সেটিও। মুষলধারে বৃষ্টিতে ফল আসেনি সিরিজের প্রথম ওয়ানডেতে। পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

তবে বৃষ্টি নামার আগে খুব সুবিধা করতে পারেনি পাকিস্তান। টসে হেরে ব্যাট করতে নেমে ১৯ ওভারে ২ উইকেট হারিয়ে ৮০ রান করতে পেরেছিল তারা। ইমাম উল হক ৪২ এবং হারিস সোহেল অপরাজিত ছিলেন ১২ রানে। ফাখর জামার ৩ এবং বাবর আজম আউট হয়েছেন ১৬ রানে।

ইংল্যান্ড একাদশ: জেমস ভিন্স, জনি বেয়ারস্টো, জো রুট, ইয়ন মরগ্যান (অধিনায়ক), জস বাটলার (উইকেটরক্ষক), বেন স্টোকস, জো ড্যানলি, আদিল রশিদ, জোফরা আরচার, ক্রিস ওকস এবং লিয়াম প্লাঙ্কেট।

পাকিস্তান একাদশ: ইমাম-উল হক, ফাখর জামান, বাবর আজম, হারিস সোহেল, সরফরাজ আহমেদ (অধিনায়ক, উইকেটরক্ষক), আসিফ আলি, ইমাদ ওয়াসিম, ফাহিম আশরাফ, হাসান আলি, শাহিন আফ্রিদি, মোহাম্মদ আমির।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর