,

কক্সবাজারে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার সৈকত তীরের ডায়বেটিকস পয়েন্ট সংলগ্ন ঝাউবন এলাকায় র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দু’জন নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত আড়াইটায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানিয়েছেন র‍্যাব-১৫ রামুর সহকারী পরিচালক এএসপি শাহ আলম।

ঘটনাস্থল থেকে একটি দু’নলা বন্দুক, তিন রাউন্ড তাজা কার্তুজ ও ১০ হাজার পিস ইয়াবা জব্দের দাবি করেছে র‌্যাব। নিহতদের মধ্যে মুহাম্মদ মাসুম (৩৫) নামে একজনের নাম জানা গেলেও অপরজনের নাম ঠিকানা কিছুই এখনো জানা যায়নি।

র‍্যাব-১৫ রামুর সহকারী পরিচালক এএসপি শাহ আলম জানান, বুধবার দিনগত রাত ২টার দিকে সৈকতের ঝাউবন এলাকা দিয়ে ইয়াবা পাচার হচ্ছে এমন খবরে র‍্যাব-১৫’র টহল দল ডায়বেটিকস পয়েন্টে চেকপোস্ট বসায়। কিছুক্ষণ পর একদল লোক ঝাউবাগানের ভেতর থেকে বের হচ্ছিল। তারা সেখানে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি বর্ষণ শুরু করে। আত্মরক্ষার্থে র‍্যাবও গুলি চালায়। ১৫-২০ মিনিট গোলাগুলির পর দুর্বৃত্তরা পিছু হটে।

তখন ঘটনাস্থলে গিয়ে দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। এ সময় সেখান থেকে একটি দু’নলা বন্দুক, তিন রাউন্ড কার্তুজ ও ১০ হাজার ইয়াবা পাওয়া যায়। গুলিবিদ্ধদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এএসপি শাহ আলম আরো বলেন, একজনের পকেটে থাকা একটি চিরকুটে তার নাম মাসুম, পিতা আনু প্রধান বলে লেখা রয়েছে। অপরজনের নাম এখনো পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৪০ হবে। মরদেহগুলো কক্সবাজার সদর থানা পুলিশকে হস্তান্তর করা হয়েছে।

কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) মো. খায়রুজ্জামান তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে দেয়া হয়েছে। তাদের বিস্তারিত পরিচয় জানতে কাজ করছে পুলিশ। এ ঘটনায় পৃথক মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর