,

বেশি দাম নেয়ায় জরিমানা করা হচ্ছে তাই আরো বাড়ানো হচ্ছে মাংসের দাম

news-image

নিউজ ডেস্ক।। রাজধানীর কারওয়ান বাজার, হাতিরপুল, সেগুনবাগিচা কাঁচাবাজারে মাংসের দোকান গুলোতে মূল্য তালিকায় ঝুলছে দেশি গরুর মাংস ৫২৫ টাকা, খাসির মাংস ৭৫০ টাকা কেজি কিন্তু বাস্তবে কেজি প্রতি ২৫ টাকা থেকে ৭৫ টাকা বেশি নিয়ে, গরু ৫৫০ থেকে ৫৭৫টাকা এবং খাসি ৮শ’ টাকা দরে বিক্রি হচ্ছে। গতকাল বেশি দামে গরুর মাংস বিক্রি ও মূল্য তালিকা না থাকায় কেরানীগঞ্জসহ রাজধানীর প্রায় শতাধিক বিক্রেতাকে জরিমানা করা হয়েছে। এই বিক্রেতাদের জরিমানার পরিমান ৫ হাজার থেকে ৫০ হাজার টাকা। প্রথম দিনে সব মিলিয়ে এক লাখ ৯৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অন্যান্য ব্যবসায়িদের সঙ্গে কথা বলে জানা যায়, একদিকে জরিমানা হচ্ছে অন্যদিকে দাম বেশি নেয়া হচ্ছে। গতকাল রাজধানীর মাংসের বাজারে এরকম চিত্র দেখা গেছে।

বাজারগুলোতে দেখা যায়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের পাশাপাশি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের টিম। গতকাল ডিএসসিসি বাজার মনিটরিং টিমের ভ্রাম্যমাণ আদালত সেগুনবাগিচা কাঁচাবাজারের হাজী আফজাল গোস্ত বিতানের মালিক আফজালকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে।

আগোরা’র কাকরাইল শাখা এবং মগবাজারে বেঙ্গল মিটের বিক্রয়কেন্দ্রে গতকাল দুপুরে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা করে জরিমানা করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত। বেলা সাড়ে ১২টার দিকে কাকরাইলের আগোরা সুপারশপে এবং আড়াইটার দিকে মগবাজারে বেঙ্গল মিটের বিক্রয়কেন্দ্রে যায় ভ্রাম্যমাণ আদালত।

ডিএসসিসি মেয়র সাঈদ খোকন বলেন, যে মার্কেটে মূল্য তালিকা নেই সেখানেও ব্যবস্থা। বেশি দাম নিলেও ব্যবস্থা। রোজায় বাজারে পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে এবং ভেজাল ঠেকাতে পাঁচটি বাজার মনিটরিং টিম অভিযানে নেমেছে।
ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিট্রেট বলেন, অভিযানে এখন পর্যন্ত সুপারশপ আগোরা ও সেগুনবাগিচা কাঁচাবাজার পরিদর্শন করা হয়েছে। সেগুনবাগিচা কাঁচাবাজারে বেশকিছু অনিয়ম দেখা গেছে। এ ছাড়াও বেশকিছু মার্কেটে আইন অনুযায়ী মূল্য তালিকা টাঙ্গায়নি।

জানা গেছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সঙ্গে মাংস ব্যবসায়ী সমিতির বৈঠকে রোজায় মাংসের দাম নির্ধারণ করা হয়। নতুন নির্ধারিত দাম অনুযায়ী, রমজান মাসে দেশি গরুর মাংস ৫২৫, বোল্ডার (বিদেশি) গরুর মাংস ৫০০, মহিষ ৪৮০, ছাগল ও ভেড়ার মাংস ৬৫০ এবং খাসির মাংস ৭৫০ টাকা কেজি নির্ধারণ করা হয়। পহেলা রমজান থেকে ২৬ রমজান পর্যন্ত মাংসের এ দাম নির্ধারণ করা হয়। উৎস: আমাদেরসময়.কম।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর