,

দধিতে মাছি, খাবারে তেলাপোকা

news-image

নিউজ ডেস্ক।। দধিতে মাছি আর খাবারে তেলাপোকা থাকায় সাতক্ষীরার কলারোয়া উপজেলা সদরের এক দোকানিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরএম সেলিম শাহনেওয়াজ।

কলারোয়া সদরে দুলাল হোটোলে মিষ্টি ও খাবারসহ বিভিন্ন সামগ্রী একযোগে বিক্রয় করা হয়। ভিড়টাও সেখানে বেশি হয় বলে জানান কলারোয়া সদরের স্থানীয়রা। তবে হোটেলটি নোংরা ও অস্বাস্থ্যকর। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচ হাজার টাকা জরিমানা হওয়ার পর হোটেল মালিক সুভাষ চন্দ্র ঘোষ বলেন, হোটেলে অনেক জিনিসপত্র সে কারণে একটু অপরিচ্ছন্ন হয়েছে। খাবারে তেলাপোকা ও দধিতে মাছির বিষয়ে তিনি বলেন, তেলাপোকা পড়লে আর আমি কী করব? তবে এখন থেকে সতর্ক থাকব।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরএম সেলিম শাহনেওয়াজ বলেন, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া হোটেল ব্যবসায়ীকে ভবিষ্যতের জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে। জাগোনিউজ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর