,

মাঝ আকাশে ২৬৭ আরোহী নিয়ে রাডার থেকে বিচ্ছিন্ন বিমান, অতঃপর…

news-image

ডেস্ক রিপোর্ট।।  অল্পের জন্য বেঁচে গেল এয়ার ফ্রান্সের একটি ফ্লাইটের ২৬৭ আরোহী। যান্ত্রিক ত্রুটির কারণে প্যারিস থেকে মুম্বাইগামী এয়ার ফ্রান্সের এ৩৪০ বিমানের একটি ফ্লাইট মাঝ আকাশে রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে পুনরায় তা রাডারের সঙ্গে সংযুক্ত হয়ে ইরানের একটি বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

জানা গেছে, এয়ার ফ্রান্সের ওই ফ্লাইটটি বিমান পরিবহন সংস্থা ‘জুন’ দ্বারা পরিচালিত, যার ফ্লাইট নম্বর এএফ২১৮। বিমানটিতে ২৫৬ জন যাত্রী ও ১১ জন কেবিন ক্রু ছিল। প্যারিস থেকে মুম্বাই যাওয়ার পথে মাঝ আকাশে হঠাৎ অপ্রত্যাশিতভাবে নিচে নামতে থাকে। এ সময় রাডার থেকে বিমানটি বিচ্ছিন্ন হয়ে যায়। পুনরায় রাডারে সংযুক্ত হলে ইরানের ইসফাহান শহরে জরুরি অবতরণ করেন পাইলট।

এয়ার ফ্রান্স এক বিবৃতিতে জানিয়েছে, ভেন্টিলেশন সিস্টেমে ত্রুটির কারণে ফ্লাইটটি দ্রুত ইরানের ইসফাহান শহরে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্তটি বিমান নির্মাতা প্রতিষ্ঠানের কার্যপ্রণালী অনুযায়ী ও পূর্বসতর্কতামূলক হিসেবে নেওয়া হয়েছে। এয়ার ফ্রান্স কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্লাইটটি ইসফাহান আন্তর্জাতিক বিমানবন্দরে প্যারিস সময় বিকাল পাঁচটায় সম্পূর্ণ স্বাভাবিকভাবে অবতরণ করেছে। সেখানে এয়ার ফ্রান্সের পক্ষ থেকে যাত্রীদের সব ধরনের যত্ন নেওয়া হচ্ছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘ইরনা’ জানিয়েছে, ফ্লাইটটি সকল যাত্রী ভাল আছেন এবং স্থানীয় কর্তৃপক্ষ যাত্রীদের সবধরনের সেবা প্রদান করছে। এয়ার ট্রাফিক মনিটর ‘ফ্লাইটরাডার২৪’ জানিয়েছে, বিমানটি রাডার থেকে সংযোগ হারিয়ে ফেলেছিল। এ কারণে পাইলট ৭৭০০ হর্ণ বাজিয়ে অবতরণ করেছে। সূত্র: দ্য সান

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো