,

বদরগঞ্জে পৌর মেয়রের নির্দেশে টেন্ডার ছাড়াই কাটা হলো শতবর্ষী পাকুড় গাছ

news-image

রংপুর প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জ পৌরসভার মেয়র উত্তম কুমার সাহার নির্দেশে টেন্ডার ছাড়াই কেটে ফেলা হলো শতবর্ষী পাকুড় গাছ। এনিয়ে স্থানীয় লোকজনের মাঝে চাপা উত্তেজনার সৃষ্টি হলেও পৌর মেয়রের দাবী- পৌর কর্তৃপক্ষ যেকোন প্রয়োজনে এধরণের পদক্ষেপ নিতেই পারে। এতে সাধারণ মানুষের কিছুই করার নেই।

জানা যায়, বদরগঞ্জ পৌর শহরের পুরাতন বাজারে একটি শতবর্ষী পাকুড় গাছ রয়েছে। গরমে স্বস্তি পাওয়ার একমাত্র ওই গাছের ছায়া যেন পৌর মেয়রের গলার কাঁটায় পরিণত হয়েছে। এর আগেও বেশ ক’বার ওই গাছের বড় বড় ডাল-পালা কেটে ফেলা হয়। কিন্তু এবারে পুরো গাছটাই কেটে ফেলা হচ্ছে। তাও আবার কোনরকমের টেন্ডার ছাড়াই শুধুমাত্র পৌর মেয়রের মৌখিক নির্দেশে।

বুধবার দুপুরে শ্রমিক শহিদুল হক গদার নেতৃত্বে চার শ্রমিক ওই গাছ কাটা শুরু করেন। তারা জানান, পৌর মেয়র চারশ’ টাকা করে হাজিরার বিনিময়ে তাদের কাজে লাগিয়েছেন। এর বাইরে তারা কিছুই জানেননা বলে দাবী করেন। এসময় বাজারের ব্যবসায়ীদের মধ্যে চাপা উত্তেজনার সৃষ্টি হয়। ব্যবসায়ীরা দাবী করেন- শতবর্ষী এই গাছ বাজারের একমাত্র শোভাবর্ধনকারী গাছ।

এছাড়া গ্রীস্মকালে ওই গাছই ছায়া দিয়ে পুরাতন বাজারের ব্যবসায়ীদের রক্ষা করে। এভাবে গাছটি কাটা কোনভাবেই পৌর মেয়রের ঠিক হয়নি বলে ব্যবসায়ীরা জানান। একই কথা বলেন বাজারে আসা মিলচাতাল ব্যবসায়ী শেফাউল আলম শাহ টুলু।

স্থানীয় মাদরাসা সুপার মাও. আব্দুল বাছেত বলেন, আগামিকাল যখন পত্রিকার পাতায় গাছের ছবি ছাপা হবে তখন হয়তো গাছের অস্তিত্বটুকুও থাকবেনা। তিনি বলেন, আমরা মনে হয় মগের মুল্লুকে বসবাস করছি। তা নাহলে টেন্ডার ছাড়াই একটি শতবর্ষী গাছ কাটা হয় কিভাবে।

এবিষয়ে জানতে চাইলে বদরগঞ্জ পৌরসভার মেয়র উত্তম কুমার সাহা বলেন, যেকোন জরুরী প্রয়োজনে পৌর কর্তৃপক্ষ এধরণের কাজ করতেই পারে। তবে এনিয়ে লেখালেখি না করাই ভাল। তাছাড়া সাংবাদিকরা এনিয়ে লেখালেখি করলেই বা কি হবে।

বদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল হক বলেন, বদরগঞ্জে আজই(বুধবার) আমার শেষ কর্মদিবস। আগামিকাল অন্যত্র অফিস করব। তিনি বলেন, পৌর মেয়র এভাবে গাছ কাটার ক্ষমতা রাখেননা। তারপরও ওই গাছটি যাতে রক্ষা পায় সেজন্য সংশ্লিষ্ট এলাকার উপসহকারী ভূমি কর্মকর্তাকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

এব্যপারে রংপুরের জেলা প্রশাসক এনামুল হাবীব বলেন, পৌর মেয়রের নির্দেশে শতবর্ষী গাছ কাটার খবর শুনে ইউএনওকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর