,

টিসিবির পণ্য বিক্রিতে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে : বাণিজ্যমন্ত্রী

news-image

রংপুর প্রতিনিধি : বাণিজ্যমন্ত্রী ও আওয়ামীলীগের কেন্দ্রীয় অর্থ পরিকল্পনা বিষয়ক সম্পাদক টিপু মুনশি বলেছেন, টিসিবির পণ্য বিক্রিতে কিছু অনিয়মের অভিযোগ এসেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। যদি অনিয়মের প্রমাণ পাওয়া যায়, তাহলে কাউকে ছাড় দেয়া হবে না। সে যেই হোক না কেন কঠোর ব্যবস্থা নেয়ার হবে বলে হুশিয়ারী দেন তিনি।
আজ বুধবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন ও চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাজার নিয়ন্ত্রণে ১৫ রোজার পর টিসিবির পণ্যের প্রয়োজন পড়বে না । কারণ মজুদদার ব্যবসায়ীরা বাধ্য হবেন মজুদকৃত পণ্য বাজারে বিক্রি করতে। না হলে পরে আর সময় থাকবে না। তিনি বলেন, দেশের চাহিদার তুলনায় এক টন ছোলা বেশি মজুদ আছে। এছাড়া অন্যান্য পণ্যও যথেষ্ট পরিমাণে আছে।

তিনি আরো বলেন, চাল রফতানির জন্য অনেকে তার সঙ্গে দেখা করছেন। তবে তিনি এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার আগে এবারের চালের উৎপাদন দেখে তারপর সিদ্ধান্ত নেয়ার পক্ষে। অন্যান্যবারের মতো এবারও দরিদ্রদের জন্য ভিজিএফএর মাধ্যমে ৩০ কেজি করে চাল দেবে সরকার। সেসঙ্গে এর বিক্রিতে অনিয়ম-দুর্নীতি যাতে না হয়, সেদিকে লক্ষ রাখা হবে।

হাসপাতাল পরিদর্শনকালে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় হাসপাতালে উন্নত যন্ত্রপাতি বৃদ্ধির পাশাপাশি রোগীদের জন্য সুবিধা বাড়ানোর আশ্বাস দেন বাণিজ্যমন্ত্রী। মতবিনিময় সভায় রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ নুর ইসলামসহ রংপুরের ঊর্ধ্বতন স্বাস্থ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে বাণিজ্যমন্ত্রী নিজ জেলা রংপুরে বিভিন্ন এলাকা ও প্রতিষ্ঠান পরিদর্শন করেন। আজ বিকেলে নগরীর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার বন্ধনে রংপুরের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিলে অংশ নিবেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর