,

বড় পরিবর্তন আনা হচ্ছে পাঠ্যপুস্তকে : শিক্ষামন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : শিক্ষাকে আনন্দময় করে গড়ে তোলা হবে। এ জন্য পাঠ্যপুস্তকে বড় পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। বুধবার (৮ মে) বিকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালেদের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন সংস্কৃতি সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল, বিশেষ বক্তব্য রাখেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান ও অধ্যাপক সনজীদা খাতুন।

শিক্ষামন্ত্রী বলেন, পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের মানসিক বিকাশে যথার্থ ভূমিকা যেন রাখে সেরকম পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হবে। যান্ত্রিক ও প্রাণহীন শিক্ষার বদলে আনন্দময় শিক্ষা ব্যবস্থা করতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ।

বিশেষ বক্তা সনজিদা খাতুন বলেন, রবীন্দ্রনাথ দেখিয়েছেন যে, প্রেম সবার উপর। এই প্রেম মানবিকতার প্রেম, প্রাণের প্রেম।

অধ্যাপক আনিসুজ্জামান বলেন, রবীন্দ্রনাথ একই সঙ্গে বাঙালি, ভারতীয় ও বিশ্ব নাগরিক। তিনি প্রথম দিকে জাতীয়তাবাদের সমর্থক হলে ও পরে তিনি বিশ্ববাদের সমর্থক হয়ে যান। তার মানবিক বিশ্বে সকলের অধিকার রয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর