,

ড্রেসিং রুমেই কান্নায় ভেঙে পড়েন মেসি

news-image

স্পোর্টস ডেস্কঃ লিভারপুলের কাছে বাজেভাবে হেরে স্বপ্নের চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়ার পর অ্যানফিল্ডের ড্রেসিং রুমেই কান্নায় ভেঙে পড়েন লিওনেল মেসি। গতকাল মঙ্গলবার রাতে লিভারপুলের ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগের খেলায় ৪-০ গোলে হেরে সেমিফাইনাল থেকে বাদ পড়ে যায় বার্সা।

অথচ ন্যু ক্যাম্পে প্রথম লেগের খেলায় ৩-০ গোলে জয়ের পর মেসিদের চোখ ছিল পঞ্চমবারের মতো ইউরোপ সেরার ট্রফির দিকে। কিন্তু সেই স্বপ্নে জল ঢেলে বার্সাকে বিধ্বস্ত করে ফাইনালে পা রাখে ক্লপের শিষ্যরা।

ম্যাচ শেষে মেসিকে অবশ্য মুখোমুখি হতে হয় ডোপ টেস্টের জন্য। কিন্তু এ সময়ে তাকে অ্যানফিল্ডে রেখেই টিমবাস চলে যায় লিভারপুলের জন লেনন এয়ারপোর্টে। হারের পর মেসিকে একদল বার্সা সমর্থকের সঙ্গে বাজে আচরণ করতে দেখা যায়। হারের পর তিনি এতটাই ভেঙে পড়েন যে, তিনি কথা বলতেই রাজি হননি।

অবশ্য মুখ খুলেছেন লুইস সুয়ারেজ। তিনি বলেন, ‘আমরা খুবই দুঃখিত, আমরা আহত।’ লিভারপুলের সাবেক তারকা সুয়ারেজ আরও বলেন, ‘আমরা মানুষ, আমাদেরও কষ্ট হয়। এখন আমাদের নিজদের সমালোচনা করতে হবে। এখন সব কিছুর জন্য আমাদের বুক পেতে রাখতে হবে।’

এই ম্যাচে জোড়া গোল করেন অরিগি ও ভেইনালডাম। সাত মিনিটের মাথায় প্রথম ও ৭৯ মিনিটের মাথায় শেষ গোলটি করেন অরিগি। মাঝে ৫৪ ও ৫৬ মিনিটে দুই গোল করেন ভেইনালডাম। বল দখলে মেসিরা এগিয়ে থাকলেও আক্রমণে রাজত্ব ছিল রেড ডেভিলদের। ম্যাচের ৫৮ শতাংশ সময় বল ছিল মেসিদের পায়ে। কিন্তু কাজে লাগাতে পারেননি তারা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর